পূজার প্রস্বাদ খাওয়া কি হারাম যদি হারাম হয় তাহলে কেন?

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com
5301 views

2 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com

ডাঃ জাকির নায়েকঃ প্রস্বাদ এই খাবারটা দেওয়া হয় ঈশ্বরের উদ্দেশ্য। হিন্দুরা বিভিন্ন মূর্তির উদ্দেশ্য প্রস্বাদ দেয়। পবিত্র ক্বুর’আন -এর মোট চার জায়গায় উল্লেখ করা হয়েছে সূরাহ বাক্বরাহ ১৭৩ নং আয়াতে, সূরাহ মায়িদাহ’র ৩ নং আয়াতে, সূরাহ আন’আমের ১৪৫ নং আয়াতে, এছাড়াও সূরাহ নাহলের ১১৫ নং আয়াতে উল্লেখ করা হয়েছে, “আল্লাহ্‌ তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া। আর যে পশু জবাই করার সময় আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো নাম নেয়া হয়েছে” তাহলে যে পশু জবাই কালে আল্লাহ্‌ ছাড়া অন্য কারো নাম নেয়া হয় সেটা আমাদের জন্য হারাম। আর এই কারনেই ইসলামে পূজার প্রস্বাদ খাওয়া হারাম। আপনি বেদ-এ দেখবেন বেদ বলছে “মহান স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই”। তার কোন ছবি নেই, তার কোন পেইন্টিং নেই। তাই বেদ অনুযায়ী এ মূর্তিকে খাবার দেয়া নিষিদ্ধ। তাহলে দেখছেন যে বেদও এর বিরুদ্ধে কথা বলছে। মূর্তির উদ্দেশ্য খাবার দেওয়া ভুল। একইভাবে কুরআনও পূজার প্রস্বাদ খেতে মুসলমানদের নিষেধ করেছে। আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন।

5301 views Answered
হিন্দুরা তাদের দেব-দেবীদের উৎসর্গ করে প্রসাদ বানিয়ে থাকে যা শিরক। যেহুত এটা শিরক তাই এই খাবার যে বা যারা গ্রহণ করবে উভয়ই সমান শিরক করবে। কারণ, পবিত্র কুরআন শরীফ, হাদীস শরীফ, ইজমা ও কিয়াস উনার দ্বারা জানা যায়, আল্লাহ পাক ব্যাতিত অন্য কারো ইবাদাত বা আল্লাহ পাক উনার জায়গায় অন্য কাউকে শরীক করাই শিরক। নিশ্চয় শিরকের গুনাহ ক্ষমা হয়না এবং এর পরিণাম জাহান্নাম।
5301 views Answered

Related Questions

Next steps