1 Answers
তেজস্ক্রিযতা তথা ক্ষতিকর বিকিরণ থেকে আত্মরক্ষার্থে আমাদের করণীয়:
১। প্রখর সূর্যকিরণে (দুপুর ১২ - ২টা) বাহিরে যাওয়া থেকে বিরত থাকা।
২। যতটুকু সম্ভব বৃষ্টির পানিকে এড়িয়ে চলার চেষ্টা করা।
৩। ক্লোরোফিল ও অক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা।
৪। খাবারে আয়োডিন ব্যবহার করা (আয়োডিনযুক্ত লবণ)।
৫। দিনের বেলায় বাহিরে বের হলে সান-গ্লাস ব্যবহার করা।
৬। বিভিন্ন রেডিয়েশন থেরাপি অতিমাত্রায় গ্রহণ না করা।
৭। এক্স-রে ও রেডিয়েশন হয় এমন সব মেশিন থেকে দূরে থাকা।
৮। দিনের বেলায় বাহিরে বের হলে শরীর ঢেকে রাখা বা সান-লোশন বা ক্রিম ব্যবহার করা।
৯।দৈনন্দিন জীবনে গৃহস্থালি কাজে যেসব রাসায়নিক পদার্থ ব্যবহার করি তার পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সচেতনতা।
১০। ল্যাবরেটরি ও শিল্প-কারখানার কর্মস্থলে রেডিয়েশন ডিটেকটর ডিভাইস ব্যবহার করা।
১১।কৃত্রিমভাবে রাসায়নিক দ্রব্য মিশিয়ে যেসব ফলমূল পাকানো ও বাজারজাত করা হয় তা কম খাওয়ার চেষ্টা করা।
তেজস্ক্রিয়তার নিম্নতম ক্ষতিকর মাত্রা নির্ধারন করা সম্ভব না হলেও আলোচনার সুবিথার্থে এখনও পর্যন্ত মানুষের তেজস্ক্রিয়তা গ্রহণের নিরাপদমাত্রা ১ (এক) মিলি-সিভার্ট ধরা হয়। যাই হোক, তেজস্ক্রীয়তার কারণে উল্লেখিত রেডিয়েশন সিকনেসের কোন লক্ষন দেখা গেলে যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে তেজস্ক্রীয় এলাকা থেকে সরিয়ে নিতে হবে। কাপড়চোপড় পরিবর্তন করে বিকিরণ কমাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy