1 Answers
সকল তেজস্ত্রিয় পদার্থের প্রতিক্রিয়া সমান নয়। অতিরিক্ত মাত্রার তেজস্ক্রিয় পদার্থ শরীরে প্রবেশ করলে বা স্পর্শে এলে আমরা বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সম্মুক্ষীণ হতে পারি। তেজস্ক্রিয় রশ্মি মানুষের সংস্পর্শে এলে শরীরের জীবিত কোষ ধ্বংস হয় কিংবা কোষের মধ্যে অস্বাভাবিক আচরণের সৃষ্টি হয়। আলফা ও বিটা রশ্মি শরীরের বাহ্যিক অংশে এবং গামা রশ্মি কোষের গঠনের ওপর প্রতিক্রিয়া করে। বিকিরণের পরিমাণ সামান্য হলেও এতে বেশি সময় অবস্থানের ফলে তা মানুষের জন্য ক্ষতিকর হতে পারে। আবার বিকিরণের পরিমাণ একটু বেশি হলেও এতে অল্প সময় অবস্থানের ফলে তা মানুষের জন্য ক্ষতিকর নাও হতে পারে। তেজস্ক্রিয়তার প্রভাবে ক্যানসার ও লিকোমিয়া রোগের সম্ভাবনা বেশি। তাছাড়া নবজাতক ও শিশুদের শারীরিক ও মানসিক পঙ্গুত্বের জন্যও তেজস্ক্রিয়তা অনেকাংশে দায়ী। আমাদের মানবদেহে একদিনে বিভিন্ন মাত্রার তেজস্ক্রিয়তা গ্রহণের ফলে অসংখ্য প্রতিক্রিয়া দেখা যায়। এটা যদিও শারীরিক সক্ষমতার উপর ভিন্ন ভিন্ন হয় তবুও সাধারণ সক্ষমতার হিসেবে আনুমানিক ধারনার জন্য নিচের দু'টি তালিকা গ্রহণ করা যেতে পারে।
সিভার্ট একক হিসেবে একদিনে তেজস্ক্রিয়তার মাত্রা গ্রহণের ফলে যে-সব প্রতিক্রিয়া দেখা দিতে পারে:
১। মাত্রা 0 – 0.25 Sv (0 - 250 mSv) পর্যন্তঃ সম্পূর্ণ নিরাপদ, কারো কিছু হবে না।
২। মাত্রা 0.25 – 1 Sv (250 - 1000 mSv) পর্যন্তঃ শারীরিকভাবে যারা দুর্বল তাদের কারো কারো খাবারে অরুচী, বমি বমি ভাব, ক্ষুধা-মন্দা দেখা দেবে। কারো অস্থি-মজ্জায় বা লাসিকা-গ্রন্থিতে বা শরীরের বিভিন্ন অংশে ব্যাথা-ব্যদনা বা বিষন্নতা ও অস্বাভাবিকতা দেখা যেতে পারে।
৩। মাত্রা 1 – 3 Sv (1000 - 3000 mSv) পর্যন্তঃ খাবারে অরুচী আসবে, বমি বমি ভাব হবে, ক্ষুধা-মন্দা দেখা দেবে, শরীরে গোটা-খোঁচ-পাঁচরা-ঘা সৃষ্টি হবে, অস্থি-মজ্জায় বা লাসিকা-গ্রন্থিতে বা শরীরের বিভিন্ন অংশে ব্যাথা-বেদনা, বিষন্নতা ও অস্বাভাবিকতা অনুভূত হবে। যথাসময়ে চিকিৎসা করলে এগুলো থেকে প্রায় সব-ক্ষেত্রেই সুস্থ হওয়া যায়।
৪। মাত্রা 3 – 6 Sv (3000 - 6000 mSv) পর্যন্তঃ প্রচুর বমি ও ক্ষুধা-মন্দা হবে। রক্ত-ক্ষরণ, ঘা, ডায়রিয়া, বিভিন্ন প্রকার চর্ম-রোগ ও চামড়ায় পোড়া দাগ দেখা দেবে। সাথে সাথে চিকিৎসা না করা হলে মৃত্যু অনিবার্য।
৫। মাত্রা 6 – 10 Sv (6000 - 10000 mSv) পর্যন্তঃ উপরের উপসর্গগুলো দেখা দেবার সাথে সাথে স্নায়ু-তন্ত্র বিকল হয়ে পড়বে। কিছু সময়ের মধ্যেই মৃত্যু ঘটার সম্ভাবনা।
৬। মাত্রা 10 Sv (10000 mSv) হতে অধিকঃ শারীরিক অসাড়তা এবং অবশ্যম্ভাবি মৃত্যু।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy