1 Answers
মূলত ফায একটি গ্রীক শব্দ। যার অর্থ হলো ভক্ষণ করা অর্থাত্ "to eat" প্রকৃত অর্থে ফায হলো এমন এক ভাইরাস যা জীবদেহে অবস্থানকারী রোগসৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। ফায-এর জেনেটিক বস্তু ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করে এবং এক সময় ব্যাকটেরিয়া কোষটি ফেটে বের হয়ে আসতে সহায়তা করে। যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাদেরকে সাধারণত ব্যাকটেরিওফায বলা হয়। তাই এক্ষেত্রে বলা যায় যে, ব্যাকটেরিয়াকে আক্রমনণ করে বলেই ভাইরাসটির নামকরণ ফায করা হয়েছে।
4266 views
Answered