1 Answers
কারণে অকারণে অনেকেই মিথ্যা কথা বলে থাকেন। কেউ অনেক বেশি পরিমাণে বলে থাকে কেউ প্রয়োজনে খুব কম বলে থাকেন। মিথ্যা কথা বলাকে ধর্মীয়ভাবে আমরা পাপ বলে থাকি। কিন্তু এই মিথ্যা বলারও বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা।
মিথ্যা বলা বৈজ্ঞানিক কারণ :
গবেষকরা জানিয়েছেন, মিথ্যা কথা বলার বৈজ্ঞানিক কারণ হল মনের ইচ্ছা ও আকাঙ্খা। কেননা তারা বলেন, মিথ্যা বলার সঙ্গে মনের সম্পর্ক রয়েছে। ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির গবেষক রবার্ট ফেল্ডম্যান জানিয়েছেন, শতকরা ৬০ ভাগ মানুষই কথা বলার সময় প্রতি ১০ মিনিটে অন্তত একটি মিথ্যা কথা বলেন।’ তবে, গবেষকরা আরো জানিয়েছেন, ‘মিথ্যা বলা কিন্তু ততোটা সহজ কাজ নয়। সত্যি বলার চেয়ে এতে ৩০ ভাগ বেশি সময় লাগে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এখন সোশ্যাল নেটওয়ার্কিংসহ ই-মেইলে মিথ্যা বলা হয় সবচেয়ে বেশি।
তবে মনোবিজ্ঞানের একজন সিনিয়র লেকচারার ড. পল সিজার বলেন যে ‘মিথ্যা বলা স্বাস্থ্যের জন্য ভালো।’
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy