3 Answers

খালি পেটে রসুন খাওয়া শরীরের জন্য ভীষণ উপকার। বরং খালি পেটে রসুন খেলে এমন কিছু উপকার হয়, যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না। চলুন, জেনে নিই খালি পেটে রসুন কীভাবে খাবেন ও কেন খাবেন। কীভাবে খাবেন? খালি পেটে রসুন অবশ্যই খেতে হবে সকালে, নাস্তা করার আগে। চিবিয়ে খেতে না চাইলে পানি দিয়ে গিলে ফেলুন দুই কোয়া রসুন। তবে হ্যাঁ, অবশ্যই টুকরো করে নেবেন। খালি পেটে রসুন খাওয়া মূলত রসুনের ক্ষমতা বাড়িয়ে দেয়, একে পরিণত করে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকে। গবেষকদের মতে খালি পেটে রসুন খাওয়া হাইপারটেনশন ও স্ট্রেস কমাতে সহায়তা করে, অন্যদিকে হজমের গণ্ডগোল রোধ করে। স্ট্রেস থেকে পেটে গ্যাসের সমস্যা হলে সেটাও প্রতিরোধ করে খালি পেটে রসুন। অন্যদিকে পেটের গণ্ডগোল জনিত অসুখ, যেমন ডায়রিয়া হলে এই খালি পেটে রসুন দ্রুত তা সারিয়ে দেয়। সকালে খালি পেটে রসুন খাওয়া শরীরের রক্ত পরিশুদ্ধ করে ও লিভারের ফাংশন ভালো রাখতেও সহায়তা করে।

12691 views Answered

নিয়মিত সকালে কাঁচা রসুন খেলে মুখের দুর্গন্ধ দূর হয় ও যৌনশক্তি বৃদ্ধি পায়। ধন‍্যবাদ।

12691 views Answered
রসুন খাওয়ার উপকারিতা নিচে দেওয়া হলো -

- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
- উচ্চ রক্তচাপ নিয়ত্রণ করে।
- রক্তে কোলেস্টেরলের মাত্রা কম করে।
- করনারি (হার্ট) ধমনী রোগে উপকারী।
- মুখের রুচি ও হজম ক্ষমতা বৃদ্ধি করে।
- আমিষ ও ক্যালসিয়াম এর চাহিদা পূরণ করে।
- শ্বাসকষ্ট দূর হয়।
- রসুন নিয়মিত খাওয়ার ফলে মুত্রাশয় এবং বিভিন্ন অন্ত্র সঠিকভাবে কাজ করে।
- সাধারণ সর্দিকাশিতে রসুন উপকারী।
- সকালে রসুন খেলে মুখের গন্ধ দূর হয়।
- যৌনশক্তি বৃদ্ধিতে সহায়ক।
- কৃমি পরিত্রাণ, জিদ, ডায়াবেটিস, বিষণ্ণতা এধরনের রোগ প্রতিরোধে কার্যকরী।
12691 views Answered

Related Questions

Next steps