1 Answers

বয়স চল্লিশ পেরোলেই অনেকে ভাবতে শুরু করেন জীবনের শেষ মূহূর্ত চলে এসেছে। তবে যারা এরকম ভাবেন তাদের জন্য আশঙ্কার কথা হচ্ছে, গবেষকরা বলছেন আরো আগেই তারা মরে গিয়েছেন। কিভাবে? নতুন গবেষণা বলছে, ২৫ বছর পর্যন্ত মানুষের স্মৃতিশক্তি সবচেয়ে ভালো থাকে। এরপর থেকে হ্রাস পেতে শুরু করে মানুষের স্মৃতিশক্তি, যাকে এক ধরণের বুদ্ধিবৃত্তিক মৃত্যুই বলা যায়।

image

এ গবেষণাতে অংশগ্রহণকারীদের তাদের অতীত জীবনের কোনো ঘটনা অথবা নিজেদের জীবনের ইতিহাস ত্রিশ মিনিটে বর্ণনা করতে বলা হয়। দেখা গেল, ১৭ থেকে ২৪ বছর যাদের তারা তাদের জীবনের বিভিন্ন ঘটনা বেশ খুঁটিনাটিভাবে বর্ণনা করতে সক্ষম হয়েছে। কিন্তু ২৪-২৫ বছর বয়সের বেশি যারা তারা শুধু তাদের জীবনের বিশেষ কোনো ঘটনার শুরু ও শেষটা মনে রাখতে সক্ষম হয়েছে। এ গবেষণতে অংশগ্রহণকারীদের বয়স ছিল ১৫-৩০ বছর। আর সংগৃহীত স্মৃতিকথাগুলোর মাঝে ছিল ইতিবাচক, নেতিবাচক, প্রত্যাশিত ও অপ্রত্যাশিত ঘটনাসমূহ।

এছাড়া যাদের বয়স ৩৪ এর বেশি তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে তারা বিয়ে ও সন্তান নেয়ার কিংবা সন্তান জন্মের ঘটনাগুলো বেশ ভালো মনে রাখতে পারেন। প্রায় ৫৯ থেকে ৯৪ ভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে এটা দেখা গিয়েছে। গবেষণায় অংশগ্রহণকারী সবাই ছিলেন শ্বেতাঙ্গ ও তিনজনের একজন ছিলেন গ্র্যাজুয়েশন সম্পন্নকারী। আমেরিকার ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ারের মনোবিজ্ঞানী ক্রিস্টিনা স্টেইনারের এ গবেষণা নিবন্ধটি Memory জার্নালে প্রকাশিত হয়েছে।

3994 views

Related Questions