1 Answers
এনএমএস নিশ্চিত করার কোনও নির্দিষ্ট পরীক্ষা নেই। তাই, চিকিৎসক আপনাকে রক্ত পরীক্ষা, ইলেক্ট্রোলাইট পরীক্ষা এবং মূত্রপরীক্ষা সহ অনেকগুলি পরীক্ষা করানোর পরামর্শ দেবেন। আবার কখনও চিকিৎসক কোনও ইমেজিং টেস্ট অথবা ইলেক্ট্রোএনসেফালোগ্রাম (ইইজি) করানোর পরামর্শ দেন। এনএমএসের জরুরি অবস্থা হওয়ায় অবিলম্বে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। প্রথমত,আপনার চিকিৎসক যে ওষুধগুলির কারণে এনএমএস হয়েছে, সেগুলি বন্ধ করার পরামর্শ দেবেন। তারপর, এর উপসর্গের চিকিৎসা করা হয়। হাইপারথারামিয়া (শরীরের উচ্চ তাপমাত্রা)-র ক্ষেত্রে, শরীর থেকে বের হয়ে যাওয়া তরল ও ইলেক্ট্রোলাইট বা খনিজের মাত্রা ফেরানোর পাশাপাশি শীতলীকরণ বৃদ্ধির জন্য ব্যবস্থা নেওয়া হয়। চিকিৎসক আপনাকে এনএমএস হওয়ার কম ঝুঁকি রয়েছে এমন ওষুধ দেবেন, কিুন্তু প্রতিনিয়ত খেয়াল রাখা দরকার। সাধারণত, 7-14 দিনের মধ্যে সেরে ওঠা লক্ষ্য করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy