1 Answers
সম্পূর্ণ চিকিৎসাগত ইতিহাস ও সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করার পর এই রোগটি নির্ণয় করা হয়, এই পরীক্ষাগুলি অনুসরণ করা হয়: অটোইমিউনিটির উপস্থিতি আছে কিনা জানতে রক্ত পরীক্ষা করা হয়। নেইলফোল্ড ক্যাপিলারোস্কপি নামক একটি পরীক্ষা করা হয় হাতের আঙ্গুলের নখের নিচে রক্তবাহগুলির অবস্থা জানার জন্য। হাতের আঙ্গুলের নখের কলাগুলির আনুবীক্ষণিক পরীক্ষা। ঠান্ডার প্রতি সংবেদনশীলতার পরীক্ষা। এই রোগের চিকিৎসায় যেসকল ব্যবস্থাগুলি নেওয়া হয় তার মধ্যে রয়েছে: জীবনধারার কিছু পরিবর্তন, যেমন: রোগের আক্রমণের প্রথম লক্ষণ দেখা দিলেই যত তাড়াতাড়ি সম্ভব হাত ও পা ঈষদুষ্ণ জলে ডুবিয়ে রাখতে হবে। হাত ও পা গরম রাখার জন্য ঠান্ডা আবহাওয়ায় গ্লাভস বা মোজা ও হাত-পা উষ্ণ রাখার পরিধান ব্যবহার করতে হবে। এই রোগের অনুঘটকগুলি, যেমন মানসিক চাপ এবং কিছু ওষুধ থেকে দূরে থাকতে হবে। রেনড ফেনোমেনন রোগটির প্রকোপ বন্ধ করতে ধূমপান ত্যাগ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওষুধপত্র: রক্তচাপের ওষুধ, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস এবং অ্যাঞ্জিওটেন্সিন-রিসেপ্টর ব্লকারস, যা রক্তবাহগুলিকে বিস্তৃত করে আক্রান্ত স্থানে রক্ত সঞ্চালণ বাড়াতে সাহায্য করে, সেটিও ব্যবহার করা যেতে পারে। জটিলতা (আলসার বা ঘা) থেকে মুক্তি পেতে সিল্ডেনাফিল অথবা প্রস্টাসাইক্লিন্স দেওয়া যেতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy