1 Answers
ওয়েস্ট সিন্ড্রোম নির্ণয়ের জন্য শারীরিক পরীক্ষা এবং পুঙ্খানুপুঙ্খ স্পাসম বা খিঁচুনির চিকিৎসা সংক্রান্ত ইতিহাস পর্যবেক্ষণ করা হয়, তারপর নিম্নলিখিত পরীক্ষাগুলি করা হয়: ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি (ইইজি)। ব্রেন স্ক্যান, যেমন – কম্পিউডেট টোমোগ্রাফি (সিটি) এবং ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং (এমআরআই)। রক্ত পরীক্ষা, মূত্র পরীক্ষা এবং লাম্বার পাংচারের মাধ্যমে সংক্রমণ নির্ধারণ করা। ত্বকের পরীক্ষা করার জন্য উড’স ল্যাম্প টেস্ট করা হয় ক্ষত চিহ্নিত করার জন্য এবং তা টিউবেরাস স্কেলেরোসিস কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে। জিনগত মিউটেশন বা পরিব্যাক্তি চিহ্নিত করতে মলিকিউলার জেনেটিক টেস্টের সাহায্য নেওয়া হতে পারে। ওয়েস্ট সিন্ড্রোমের চিকিৎসায় অ্যান্টিকনভালসেন্টের ব্যবহারে খুবই কম কার্যকারিতা দেখা গিয়েছে। তবে, অ্যাড্রেনোকর্টিকোট্রোপিক হরমোন, কর্টিকোস্টেরয়েড এবং অ্যান্টিএপিলেপ্টিক বেশ কার্যকরী হিসেবে প্রমাণিত। কর্টিকোস্টেরয়েড সাধারণত সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। প্রাকৃতিক কর্টিকোট্রোফিনের তুলনায় সিন্থেটিক এসিটিএইচ (টেট্রাকোসাক্ট্রিন)-এর অনেক বেশি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। কর্টিকোস্টেরয়েডের তুলনায় টিউবেরাস স্কেলেরোসিসের চিকিৎসায় অ্যান্টিএপিলেপ্টিক ওষুধ বেশি কার্যকরী হিসেবে প্রমাণিত। ইনফ্যান্টাইল স্পাসমের মতো রিফ্র্যাক্টরি এপিলেপ্সি বা দুরারোগ্য মৃগীর ক্ষেত্রে কিটোজেনিক খাদ্যাভাস একটি উপযোগী চিকিৎসা পদ্ধতি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy