1 Answers
স্টেথোস্কোপের সাহায্যে বুকের পরীক্ষার দ্বারা বুকের সংক্রমণ নির্ণয় করা হয়। বুকের পরীক্ষার সঙ্গে নিচে উল্লেখ করা পরীক্ষাগুলিও করা হয় যা সঠিক চিকিৎসার ধরণ নির্ণয় করতে সাহায্য করে: বুকের এক্স-রে। থুথু পরীক্ষা। স্পাইরোমিটারের সাহায্যে পালমোনারী কার্যকলাপ পরীক্ষা। পাল্স অক্সিমেট্রি (রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের জন্য)। ব্রঙ্কাইটিস তীব্র ও কখনও দীর্ঘমেয়াদী হতে পারে। সাধারণত নিম্নলিখিত প্রক্রিয়ার মাধ্যমে ব্রঙ্কাইটিসের চিকিৎসা করা হয়: নেবুলাইজারের সাহায্যে স্টেরয়েড গ্রহণ। মৌখিক স্টেরয়েড। মৌখিক ইন্টারলিউকিন ইনহিবিটরস। ব্রঙ্কোডাইয়ালেটরস। নিউমোনিয়া আক্রান্ত রোগীদের উচ্চ ডোজের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে চিকিত্সা করা হয় যা আক্রমনকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী। চিকিৎসকরা নিউমোনিয়াতে আক্রান্ত রোগীদের সাধারণত ম্যাক্রোলাইড বা বেটা-ল্যাক্টাম অ্যান্টিবায়োটিক দেন সাথে জ্বরের জন্য অ্যান্টিপাইরেটিকস (জ্বর কমানোর ওষুধ) ও দেন। এছাড়াও, উভয়প্রকার বুকের সংক্রমণে, নিজে কিভাবে নিজের যত্ন নেবেন নিচে বলা হল: প্রচুর পরিমাণে জল খান। বিশ্রাম নিন। ধূমপান এড়ান। বন্ধ নাক খোলার ড্রপ ব্যবহার করুন। যদিও কিছু ক্ষেত্রে অবস্থা গুরুতর হয় এবং অক্সিজেনের দরকার পড়ে, সময়মতো নির্ণয় ও চিকিৎসার সাহায্যে বুকের সংক্রমণ সহজেই নিয়ন্ত্রণ করা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy