1 Answers

পরীক্ষা করে দেখার সময়, ডাক্তার হাড়ের সন্ধির আশেপাশে হাত দিয়ে ব্যথার জায়গাটি খোঁজার চেষ্টা করেন। ডাক্তার ওই জায়গাটির এক্স-রে করাতে বলতে পারেন। অন্যান্য ইমেজিং টেস্ট, যেমন এমআরআই স্ক্যান, সিটি স্ক্যান, মাইলোগ্রাম করাতেও বলতে পারেন। রোগ নির্ণয় হয়ে গেলে, ডাক্তার ব্যথা ও অস্বস্তিভাব কমানোর জন্য কিছু ওষুধ দিতে পারেন। ওই স্থানটিতে ঠান্ডা সেঁক নিলে তাও অস্বস্তি কমাতে সাহায্য করে। গোড়ালির হাড় বৃদ্ধির জন্য ডাক্তার বিশেষ জুতো ব্যবহারের জন্য পরামর্শ দেন। লম্বা সময় ধরে ব্যথা থাকলে সার্জারির প্রয়োজন পড়ে। বিশ্রাম নেওয়ার পরামর্শও দেওয়া হয়, শারীরিক থেরাপি, কাজকর্মের কিছু পরিবর্তনও দরকার পড়ে। যদি হাড়ের বৃদ্ধির জন্য স্নায়ুতে চাপ পড়ে তবে প্রচন্ড যন্ত্রণার কারণ হতে পারে, তখন সার্জারির পরামর্শ দেওয়া হয়।

10330 views

Related Questions