1 Answers

তিনি যা লিখেছেন তার সত্যতা যাচাই করুন কুরআন ও হাদিস দিয়ে। ইমাম আবু হানিফা (রহঃ) কে জিজ্ঞেস করা হলো: আপনার কোন কথা যদি আল্লাহর কিতাবের বিপরীত হয় তথন আমরা কি করব? ইমাম আবু হানিফা (রহঃ) বললেন , কুরআনের মুকাবেলায় আমার কথা প্রত্যাখ্যান করবে। ইমাম আবু হানিফা (রহঃ) তিনি বলেছেন, যখন কোনো সহীহ হাদীস সাব্যস্ত হবে ঐ সহীহ হাদীস-ই আমার মাযহাব। (রদ্দুল মুহতার ১ম খন্ড , ৪৬২ পৃঃ)। ইমাম আবু হানিফা (রহঃ) আরো বলতেন , আমার কোন কথা গ্রহণ করা কোন লোকের জন্য বৈধ হবে না, যে পর্যন্ত সে না জানে যে আমি কোথা থেকে ওটা বলেছি। (বাহরুর রায়েক ৬ষ্ট খন্ড, ২৯৩ পৃঃ, মুকাদ্দমায়ে হিদায়া ১ম খন্ড, ৯৩ পৃঃ)। ইমাম আবু হানিফা (রহঃ) বলেন, তোমরা যদি আমার কোন কথা কুরআন ও সুন্নাহর বিপরীতে দেখতে পাও তাহলে তোমরা কুরআন ও সুন্নাহর নির্দেশ পালন করো এবং আমার কথা প্রাচীরের উপর ছুড়ে মারো। (মীযান কুবরা ১ম খন্ড, পৃঃ ৫৭)। ইমাম আবু হানিফা (রহঃ) তিনি বলেছেন, আমি সকালে এক কথা বলি বিকালে আরেক কথা বলি আমার কথা লিখে রেখো না, আমি কোথা থেকে ফতোয়া দিচ্ছি তার উৎস জানা না পর্যন্ত কারো জন্য আমার ফতোয়া গ্রহণ জায়েজ নয়। যদি আমার কথার বিপরীতে সহীহ হাদিস পাওয়া যায় অথবা কোনো সাহাবীর কথা পাওয়া যায় তবে আমার কথাকে দেয়ালে ছুড়ে ফেল এবং সহীহ হাদিস বা সাহাবীর কথাকে গ্রহণ কর। যখন কোনো হাদিস সহীহ সাব্যস্ত হবে সেটাই আমার মত।

6325 views Answered

Related Questions

Next steps