1 Answers

গর্ভবতী মহিলাকে রোজ দুপুরে অথবা রাতে খাবার খেয়ে, ভরা পেটে, শোবার আগে, ১টি করে মোট ১০০ টি আয়রন বড়ি খেতে হবে । যে সব গর্ভবতী মহিলার খুব বেশি রক্তাল্পতা আছে, তাদের দুবেলা ১টি করে রোজ ২টি বড়ি, খাবার খাওয়ার পরে, ভরা পেটে খেতে হবে । তারপর শুয়ে বিশ্রাম নিতে হবে । অনেক সময় খালি পেটে আয়রন বড়ি খেলে বমি আসে, তাই খালি পেটে এটি খাওয়া উচিত নয় । আবার কারুর কারুর ক্ষেত্রে প্রথম কয়েক দিন একটু বমি বমি ভাব আসে, কিন্তু ভরা পেটে খেয়ে বিশ্রাম নিলে তা অল্প দিনের মধ্যে ঠিক হয়ে যায়। এই সময় প্রচুর পরিমাণে শুদ্ধ পানীয় জল খেতে হবে এবং রোজ খাবারের মধ্যে ডাল ও সক্তি খেতে হবে।

3908 views Answered

Related Questions

Next steps