1 Answers

একজন ব্যবসায়ী মুনাফা অর্জনের পাশাপাশি সামাজিক কাজ করে সুনাম অর্জন করতে পারেন।
ব্যবসায়ীরা সমাজ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার মাধ্যমে ব্যবসায় পরিচালনা করেন। এতে সমাজের প্রতিও তাদের কিছু দায়বদ্ধতা থাকে। ফলে ব্যবসায় মুনাফা দিয়ে ব্যবসায়ীরা হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও কল্যাণধর্মী প্রতিষ্ঠান গড়ে তোলেন। তারা গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সাহায্য দিয়ে থাকেন। এতে সমাজ উপকৃত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীদেরও সুনাম বাড়ে। এভাবে সমাজের জন্য সেবামূলক কাজ করে একজন ব্যবসায়ী সুনাম পেতে পারেন।

1642 views Answered

Related Questions

Next steps