আমার মাথায় ছোট গোল গোল অনেক জায়গায় চুল পড়ে টাক হয়ে গেছে এই রোগের নাম কী কিভাবে সমাধান পেতে পারি?
2236 views
1 Answers

এই সমস্যার নাম এলোপেসিয়া এরিয়াটা। এক্ষেত্রে চিকিত্সকগন মিনোক্সিডিল/ স্ক্যাল্পে ব্যবহার করার স্টেরয়েড, মুখে খাওয়ার স্টেরয়েডম ইমিনোথেরাপি ইত্যাদির মাধ্যমে এর চিকিত্সা করে থাকে। ধৈর্য ধরে 3-6 মাস চিকিত্সা নিতে হতে পারে। অনেক ক্ষেত্রে চিকিৎসা বন্ধ করলে পুনরায় চুল পড়া শুরু হতে পারে। তবে আশার কথা হচ্ছে এটি অধিকাংশ ক্ষেত্রে ভাল হয়ে যায়। তাই টোটকা চিকিৎসায় না নিয়ে, একজন চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
2236 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy