2 Answers
দাতের মাড়ির রক্ত পড়া বন্ধে কিছু ঘরোয়া সমাধান হলো-- ঘরে থাকা সবচাইতে সহজলভ্য এবং মাড়ির রক্ত পরার উপশমে কার্যকরী উপাদানটি হচ্ছে লবঙ্গ। লবঙ্গের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান মাড়ির রক্ত পড়া দ্রুত বন্ধ করে এবং দাঁতের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। মাড়ির রক্ত পড়া রোধে দুটো লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে চুষতে থাকুন। দেখবেন মাড়ির রক্ত পড়ার সমস্যা দূর হবে। অ্যালোভেরার নানা ঔষধি গুণাগুণ রয়েছে তা আমরা অনেকেই জানি। এরই মধ্যে মাড়ির সুরক্ষার গুনটিও পড়ে। অ্যালোভেরা পাতা নিয়ে এর ভেতরকার অ্যালোভেরা জেল বের করে মাড়িতে ঘষে নিন। এরপর অ্যালোভেরার জেলটি খানিকক্ষণ মুখে রেখে দিন। তারপর মুখ কুলি করে ধুয়ে ফেলুন। দেখবেন মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে। অনিয়মিত ব্রাশ করার কারণে অনেক সময় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া শুরু হয়। তাই নিয়মিত ব্রাশ করার অভ্যাস করা উচিৎ। ব্রাশের পাশাপাশি ফ্লস করা অত্যন্ত জরুরী। কারণ ফ্লসের মাধ্যমে মাড়িতে লেগে থাকা খাদ্যকনা দূর হয় যা ব্রাশ করার পরও রয়ে যায়। তাই মাড়ি থেকে রক্ত পরার হাত থেকে বাঁচতে চাইলে ব্রাশের পাশাপাশি ফ্লস করুন। আপেল, পেয়ারা, গাজর, পেঁপে ইত্যাদি ধরণের ফল দারে মাড়ির জন্য অত্যন্ত স্বাস্থ্যকর। এই ধরনের ফলমূল এবং কাঁচা সবজি খাওয়ার সময় দাঁতের মাড়ির ভেতর রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এতে মাড়ি থেকে রক্ত পড়ার মতো সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। মাড়ি থেকে রক্ত পড়া বন্ধ করতে এবং মাড়ির সুরক্ষায় সব চাইতে সহজ একটি ঘরোয়া কাজ হচ্ছে লবণ ও কুসুম গরম পানির কুলকুচা করা। ১ মগ কুসুম গরম পানিতে সামান্য লবণ দিয়ে মিশিয়ে নিয়ে দিনে ৩ বার কুলকুচা করুন। মাড়ির রক্ত পড়া সমস্যা থেকে রেহাই পাবেন। কপিরাইট
দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যায় কম বেশি অনেকেই ভুগে থাকেন। বিশেষ করে দাঁত ব্রাশ করার সময় এবং শক্ত ধরণের কোনো ফল বা অন্য কিছু খাওয়ার সময় অনেকেই মাড়ি থেকে রক্ত পড়ার বিষয়টি লক্ষ্য করেন। অনেক ভাবেন মাড়ি থেকে একটু আধটু রক্ত পড়লে সমস্যার কিছু নেই বা চিন্তার কোনো বিষয় নয়। এই ধারণাটি একেবারেই ভুল। দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ার বিষয়টি অবহেলা করা উচিত নয়। কিছু কাজে আপনি ঘরে বসেই এই সমস্যার সমাধান করতে পারবেন। চলুন জেনে নেয়া যাক কীভাবে। ১) মধু ব্যবহার করুন মধুর অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া সমস্যার সমাধান করতে পারে। দাঁত ব্রাশ করার পর আঙুলের ডগায় একটু মধু নিয়ে তা দিয়ে দাঁতের মাড়ি অল্প ম্যাসেজ করে নিন। তবে লক্ষ্য রাখবেন, দাঁতের মাড়িতেই মধু ম্যাসেজ করুন। দাঁতে মধু লাগাবেন না। এতে দাঁতে ক্যাভিটি হওয়ার সম্ভাবনা থাকে। ২) দাঁত ব্রাশের সমস্যা বেকিং সোডার ব্যবহার সামান্য গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্টের মতো তৈরি করে নিন। এরবার এই পেস্ট দিয়ে দাঁত মাজুন। বেকিং সোডা মুখের ভেতরের অ্যাসিড নিষ্ক্রিয় করে দেয় ফলে দাঁত ক্ষয় হওয়ার সমস্যা দূর হয় এবং সেই সাথে মাড়ির সমস্যাও। ৩) টী ব্যাগের ব্যবহার প্রথমে একটি টী ব্যাগ গরম পানিতে খানিকক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর তা তুলে স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন। টী ব্যাগ ঠাণ্ডা হলে তা মাড়ির যে অংশ হতে রক্ত পড়ছে সে অংশে ৫ মিনিট ধরে রাখুন। টী ব্যাগের ট্যানিক অ্যাসিড মাড়ির রক্ত পড়ার সমস্যা সমাধান করে। ৪) লেবু লবণের ব্যবহার লেবুর রস ও লবণ মিশিয়ে নিন। এরপর তা আঙুলের মাথায় লাগিয়ে তা দিয়ে দাঁত পরিষ্কার করুন এবং রেখে দিন ৫ মিনিট। এরপর কুসুম গরম পানিতে কুলি করে মুখ ধুয়ে ফেলুন। সমস্যা নিমেষেই সমাধান। ৫) লবণ গরম পানি ১ গ্লাস কুসুম গরম পানিতে সামান্য লবণ নিয়ে তা দিয়ে কুলকুচা করে মুখ পরিষ্কার করুন। দিনে ৩/৪ বার বিশেষ করে খাওয়ার পর এই কাজটি করলে দাঁত এবং দাঁতের মাড়ি সংক্রান্ত নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সূত্রঃ stylecraze
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy