1 Answers
প্রসাব করার পরে রক্ত পরে সেটা পায়খানার রাস্তা দিয়ে নাকি প্রস্রাবের রাস্তা দিয়ে? যদি সব সময়েই মলের সাথে বা প্রস্রবের চাপেরও রক্ত আসে তাহলে ইহা পাইলস এর কারন যা মলের সাথে রক্তক্ষরণ হয় ।এছাড়াও মলদ্বার দিয়ে রক্ত অনেক কারণে যেতে পারে। অ্যানাল ফিশার, পাইলস, পলিপ, প্রোকটাইটিস- আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোলোরেক্টাল ক্যানসার। এসবের কারণে মলদ্বার দিয়ে রক্ত যেতে পারে। সুতরাং মলদ্বার দিয়ে রক্ত বের হলেই এই সিদ্ধান্তে যাওয়া যাবে না যে, আপনি পাইলস রোগী। এমনটি হলে একজন কোলোরেক্টাল সার্জন দিয়ে পরীক্ষা করাতে হবে। পাইলস থেকে বাঁচতে প্রথমে চেষ্টা করতে হবে মল যেনো শক্ত না হয়। যে কারণে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে। প্রচুর পরিমান সবুজ শাকসবজি খেতে হবে। আঁশজাতীয় খাবার গ্রহণ করতে হবে। বেশি বেশি পানি খেতে হবে। আঁশ যুক্ত ফলমুল খেকে হবে। ইসুবগুলের ভূসি খেতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy