1 Answers
মাইক্রোসফট এক্সেলে পাসওয়ার্ড সেট করার পদ্ধতি
প্রথমে আপনি যে ফাইলটির ওয়ার্কশিটে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, সেটি ওপেন করুন। মাইক্রোসফট এক্সেল ওপেন করলে উপরের বেশ কিছু সাব ট্যাব দেখা যায়, সেখান থেকে Review ট্যাবে ক্লিক করুন। Review ট্যাবে ক্লিক করলে নিচে অপশন দেখা যাবে, সেখানে Protect Sheet লেখা অপশনে ক্লিক করুন। একটি নতুন ট্যাব দেখা যাবে। মাইক্রোসফট এক্সেলে সেল বা রো বা কলাম কিংবা শীট লক বা পাসওয়ার্ড দেওয়ার জন্য বক্সে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচের OK লেখা বাটনে ক্লিক করুন। OK বাটনে ক্লিক করলে একটি ট্যাব ওপেন হবে। সেখানে আপনাকে একই পাসওয়ার্ড দিতে হবে। এটি হচ্ছে আপনার কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে, আবার OK বাটনে ক্লিক করুন। আপনার মাইক্রোসফট এক্সেলে শিটে পাসওয়ার্ড লেগে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy