2 Answers
উপকরণ :-
মাশরুম ২৫০ গ্রাম, বেসন ৩ টেবিল চামচ, আনারের দানা গুঁড়ো ১ চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ. মরিচ গুঁড়ো ১ চা চামচ, লবণ ১ চা চামচ, সয়াবিন তেল আধা কাপ।:-
যেভাবে তৈরি করবেন:-
১. মাশরুম পরিষ্কার করে ধুয়ে বেটে নিন।
২. সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। প্রয়োজনে সামান্য পানি দিন।
৩. ছোট ছোট বল বানিয়ে ডুবো তেলে ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন।
।।মাশরুম দিয়ে পুষ্টিকর নুডুলস।।
প্রয়োজনীয় উপকরনঃ
– চার প্যাকেট ম্যাগি নুডুলস (হাফ সিদ্ব করে পানি ঝরিয়ে রাখতে হবে)
– কয়েকটা পেঁয়াজ ফালি
– গাঁজর, পাতলা বা থ্রেড করে কাটা, হাফ কাপ
– ক্যাপ্সিকাম, যতটুকু পারা যায়
– মাশরুম, যতটুকু পারা যায়
– একটা ডিম (আপনি চাইলে দুটো দিতে পারেন)
– হাফ চামচ বা কম গোল মরিচ গুড়া
– নুডুলসের টেষ্ট মেকার গুলো (মশলা)
– লবন (এক চিমটি বা পরিমান মত)
– তেল (পরিমান মত, ননষ্টিকি পাতিল/প্যান হলে তেল কম লাগবে)
প্রনালীঃ
সবজি গুলো এভাবে কেটে রাখুন। কাঁচা মরিচ কুঁচি করে নিন।
কড়াইতে তেল গরম করে সামান্য লবন যোগে প্রথমে পেঁয়াজ কুঁচি এবং গাঁজর কুঁচি ভেঁজে নিন। এই সময় ঢাকনা দিন এতে গাঁজর তাড়াতাড়ি নরম হয়ে যাবে।
গাঁজর নরম হয়ে গেলে এবার মাশরুম এবং ক্যাপ্সিক্যাম কুঁচি দিন। ভাল করে মিশিয়ে ভেঁজে নিন।
এবার নুডুলস এর প্যাকেটে থাকা টেষ্ট মেকার মশলা ও গোল মরিচ গুড়া দিন। যত প্যাকেট নুডুলস তত প্যাকেট টেষ্ট মেকার দিন। ভাল করে কম আঁচে ভাঁজুন।
সবজি গুলো এক সাইড করে অন্য সাইডে একটা ডিম ভেঙ্গে দিন এবং ডিমটা সাথে সাথেই ভেঙ্গে ফেলুন।
এই রকম দেখাবে।
এবার হয়ে গেল ফাইন্যাল।
এবার নুডুলস (হাফ সিদ্ব করে পানি ঝরিয়ে রাখা) দিয়ে দিন।
মাধ্যম আঁচে ভাল করে মিশিয়ে নাড়িয়ে নিন। ফাইন্যাল লবন/স্বাদ দেখুন, লবন লাগলে দিন না লাগলে ওকে।
ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত। মজাদার, সুস্বাদু এবং পুষ্টিকর তো বটেই।
* আপনারা চাইলে আরো নুতন সবজি যোগ করতে পারেন কিংবা এই সব সব্জির বদলে আমাদের শীত কালীন সবজি ব্যবহার করতে পারেন। যেমন ফুল কপি, মটরশুটি ইত্যাদি।
* ম্যাগি ছাড়া আপনি চাইলে অন্য নুডুলস দিয়েও রান্না করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy