1 Answers

নারিকেল দুধে ইলিশ মাছের কোরমা রান্নার রেসিপি। উপকরণ : ১. ইলিশ মাছ ৬ টুকরা, ২. পেঁয়াজ বাটা ১/৩ কাপ, ৩. আদাবাটা ১ টেবিল চামচ, ৪. রসুন বাটা ১ টেবিল চামচ, ৫. চিনি ১চা চামচ ৬. কাঁচা মরিচ ৪-৫টি, ৭. লবণ স্বাদমতো, ৮. তেল হাফ কাপ, ৯. লেবুর রস চা চামচ, ১০. নারিকেলের দুধ ৩/৪ কাপ ১১. স্বাদ লবণ ১/৪ চা চামচ ১২. জায়ফল ও জয়ত্রি গুঁড়ো ১/৪ চা চামচ ১৩. টক দই আধা কাপ ১৪. জিরা গুরা আধা চা চামচ ১৫. এলাচ, দারচিনি ৩টি করে, ১৬. কেওড়া জল ১/৪চা চামচ। প্রণালি : -মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। -কড়াইয়ে তেল গরম করে এলাচ, দারচিনি ভেজে পেঁয়াজ বাটা হালকা ভেজে নিন। -এরপর আদা রসুন বাটা ও জিরা গুঁড়া ও লবণ দিয়ে মসলা ভালো করে ভেজে নিন। -এবার দই, কাঁচা মরিচ, স্বাদ লবণ ও চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। -ইলিশ মাছ দিয়ে নেড়ে নারিকেলের দুধ ও জায়ফল জয়ত্রি গুঁড়ো এবং কেওড়া জল দিয়ে মৃদু আঁচে ঢেকে দিন। -১০ মিনিট রান্না করে মাছ মাখা মাখা হয়ে এলে লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

2983 views

Related Questions