1 Answers
উপকরণ: এক গ্লাস দুধ। দুই কাপ নারকেল কুরানি। আধা কাপ চিনি। তিন কাপ তেল। বড় বড় চিংড়ি এক কেজি। পরিমাণমতো হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, মরিচবাটা ও লবণ।
প্রস্তুত প্রণালি: প্রথমে চিংড়ি ধুয়ে নিন। পানি নিংড়ে চিংড়িগুলো চালুনির ওপর রেখে দিন। এবার চুলা জ্বালিয়ে কড়াই গরম করে তেল ছেড়ে দিন। তারপর মসলা দিয়ে চিংড়িগুলো ভালো করে মাখিয়ে নিন। এবার গরম কড়াইয়ের তেলের মধ্যে চিংড়িগুলো ছেড়ে দিন। চিংড়িগুলো ভাজা হতে হতে যখন লালচে আকার ধারণ করবে, তখনই চুলা থেকে নামিয়ে নিন। ইচ্ছে করলে এই ভাজা চিংড়িও আপনি বেশ স্বাদ নিয়েই খেতে পারেন। আবার যদি এই চিংড়িকে আরও বেশি সুস্বাদু করে তুলতে চান, তাহলে কড়াই গরম করে দুধটা কড়াইতে ছেড়ে দিন। এরপর নারকেল কুরানি ও চিনি ছেড়ে দিন দুধের মধ্যে। তারপর নাড়তে থাকুন। যখন নারকেল-মিশ্রিত দুধ ঘন হয়ে আসবে, তখন সেখানেই ভাজা চিংড়িগুলো ছেড়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার নামিয়ে ফেলুন। নারকেল-মিশ্রিত দুধটুকু হয়ে যাবে চিংড়ির ঝোল। তারপর পাত্রে নিয়ে খেতে পারেন নারকেল চিংড়ি। দারুণ মজার খাবার!
2769 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy