কিভাবে বুঝবো যে, সে আমার সাথে প্রেম করতে ইচ্ছুক?

সবাই একটি মেয়ের সাথে প্রেম করতে চাই। কিন্তু মেয়েটি কাওকে ভালবাসে কি না সেটা বলতে পারবনা। মেয়েটি সবার দিকে একই ভাবে তাকাই। তবে আমি কিভাবে বুঝতে পারি যে মেয়েটি আমার সাথে প্রেম করতে ইচ্ছুক বা আমাকে তার পছন্দ করে। আমি শুধু তার সাথে প্রেম করতে চাই। কি করলে আমি তার দৃষ্টি আকর্ষন করতে পারি? কি করে আমার প্রেমে মজাতে পারি তাকে?
3388 views

3 Answers

ভাইয়া,আগে জেনে নিন মেয়েটির দূর্বল জায়গা কোথায়।যেমন:সে কি করতে পছন্দ করে,কি খেতে পছন্দ করে,কি বই পড়তে পছন্দ করে ইত্যাদি জেনে নিন।তার সাথে বেশি বেশি কথা বলুন।এমন কিছু বলুন যাতে সে খুশি হয়।একান্তে তার প্রশংসা করুন।আগে বন্ধুত্ব করুন।তার পর তাকে ছেড়ে দেন।কথাবার্তা বন্ধ করে দেন।যদি দেখেন সে আবার ফিরে এসেছে,আপনার সাথে কথা বলছে।তাহলে বুঝবেন সে আপনার প্রেমে পড়েছে।নতুবা নয়।আশা করি বোঝাতে পেরেছি।

3388 views Answered

ভাইয়া আপনি আগে মেয়েটি মন জয় করার চেষ্টা করুন এবং তার কাছে ভালো হবার চেষ্টা করুন। যেমন সে কাজ গুলো তার ভালো লাগে সেই কাজ গুলো করেন,তার বিভিন্ন কাজে সাহায্য করুন,তাহলে সে বুঝবে যে আপনি তাকে পছন্দ করেন এবং সেও যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনি যে কাজ গুলো এতদিন করেছেন দেখবেন সেও ওই কাজ গুলো করবে যাতে আপনি তাকে প্রপোজ করেন। আশা করি,বুঝছেন....

3388 views Answered

১) পুরুষেরা যেমন প্রেমে পড়লে হুট করে বলে ফেলতে পারেন, মেয়েরা কিন্তু তেমনটা নয়। হুট করে বলার বদলে বরং তিনি ইঙ্গিত দিয়ে কথা বলবেন। যেমন, আপনি কেমন স্ত্রী চান কিংবা কেমন প্রেমিকা আপনার পছন্দ ইত্যাদি প্রশ্ন করবেন বারবার।

২) বিয়ে করতে চান, জীবনে সেটল হতে চান, এমন স্বামী চান বা নিজের সংসার এমন চান ইত্যাদি গল্প অনেক বেশি করবেন সেই মেয়েটি; যিনি আপনার সাথে প্রেম করতে আগ্রহী।

৩) প্রায়ই জানাবেন যে তিনি বেশ ভালো রান্না করেন আর সকলে তার রান্নার প্রশংসাও করে। শুধু তাই না, তিনি নিজের হাতে আপনাকে এটা-ওটা তৈরি করে খাওয়াতেও আগ্রহ বোধ করবেন আর আপনি প্রশংসা করলে খুবই খুশি হয়ে যাবেন।


৪) যখন আপনার সাথে দেখা হবে, তিনি খুব পরিপাটি হয়ে ও সেজেগুজে আসবেন। আর আপনি একটু তাকালে বা প্রশংসা করলে লজ্জায় লাল হবেন।

৫) আপনি তাকে ফোন করলে বেশিরভাগ সময়ই দেরি না করেই কল রিসিভ করবেন আর তাকে অনেক উচ্ছসিত শোনাবে স্বাভাবিকের তুলনায়।

৬) আপনি ও আপনার জীবনের ব্যাপারে তিনি অনেক প্রশ্ন করবেন, নিয়মিত খোঁজ খবর নেবেন। আপনি খেয়েছেন কিনা, সব ঠিক আছে কিনা ইত্যাদি তুচ্ছ ব্যাপারেও তার অনেক আগ্রহ থাকবে।

৭) আপনার সংস্পর্শে তিনি নার্ভাস আচরণ করবেন যার সাথে মিশে থাকবে অনেকটা মিষ্টি লজ্জা।

৮) আপনার সাথে সময় কাটাতে তিনি সর্বদাই আগ্রহী হবেন। এবং শত ব্যস্ততা সত্ত্বেও তিনি আপনার জন্য সময় বের করে নেবেন।

৯) আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং আপনার আর্থিক বিষয়ে তিনি জানতে আগ্রহী থাকবেন।

১০) নিজের পরিবার ও বন্ধুদের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে তিনি আগ্রহী হবেন।

বিস্তারিত এখানে

3388 views Answered

Related Questions