1 Answers
উপকরণ
যে কোনো চাল ২ কাপ। পেঁয়াজ, কিউব করে কাটা, আধা কাপ। ডিম ৩টি, ফেটানো। রসুনকুচি ২ চা-চামচ। গাজর, কিউব করে কাটা, আধা কাপ। ক্যাপসিকাম, ছোট করে কাটা, আধা কাপ। পালংশাক কুচি, আধা কাপ। সুইট কর্ন আধা কাপ। কাঁচামরিচ ২,৩টি। টেস্টিং সল্ট আধা চা-চামচ। লবণ ২ চা-চামচ বা স্বাদ মতো। সয়া সস ২ টেবিল-চামচ। তেল ১/৪ কাপ। ওয়েস্টার সস ১ টেবিল-চামচ। গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ। চিনি আধা চা-চামচের কম।
পদ্ধতি
এই রেসিপির সবচেয়ে জরুরি অংশ হল চাল সিদ্ধ করা।
চাল ধুয়ে গরম পানিতে ছেড়ে দিন। একটু লবণ ও ১ টেবিল-চামচ তেল দিন। ৭৫ ভাগের মতো সিদ্ধ হলে নামিয়ে ঝাঁঝরিতে ঢেলে দিন। মাড় ঝরে যাওয়ার পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে বাতাসে ছড়িয়ে রাখুন।
একটা ছড়ানো ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজকুচি ও রসুনকুচি দিয়ে পাঁচ মিনিট ভাজুন। গাজর দিয়ে আরও চার মিনিট ভাজুন। এবার ক্যাপসিকাম দিয়ে আরও দুই মিনিট এবং পালংশাক দিয়ে এক মিনিট ভেজে একপাশে চাপিয়ে একটা ডিম দিয়ে ঝুরি করে ভাজুন।
এবার সিদ্ধ করে রাখা চাল দিন। আস্তে আস্তে দেড় টেবিল-চামচ সয়া সস দিন এবং ভালো করে সব মিশিয়ে নাড়ুন। আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস মিশিয়ে দিন। কাঁচামরিচ, লবণ, টেস্টিং সল্ট দিয়ে নাড়ুন। এবার গোলমরিচের গুঁড়া এবং ওয়েস্টার সস মেশান।
তারপর চিনি দিয়ে নাড়ুন।
- আগের থেকে দুটি ডিম আলাদা ভেজে রোল করে ছুরি দিয়ে কেটে রাখুন। যখন রাইস প্রায় হয়ে যাবে, নামানোর আগে মিশিয়ে দিন। হয়ে গেলে চুলা থেকে নামিয়ে উপভোগ করুন সুস্বাদু চিকেন ফ্রাইড রাইস।
সুস্বাদু চিলি চিকেন
ঘরেই তৈরি করুন চটজলদি এই চিলি চিকেন।
উপকরন:
- মুরগির মাংস, ছোট স্লাইস করে কাটা: ১/২ কাপ
- চিকেন স্টক: ১/৩ কাপ
- সয়াসস: ২ চা চামচ
- কর্ণফ্লাওয়ার: ২ চা চামচ
- টমেটো সস: ২ চা চামচ
- লবন: স্বাদমত
- শুকনো মরিচ গুঁড়ো: ১/২ চা চামচ
- গোল মরিচ গুঁড়ো: ১/৪ চা চামচ
- পেঁয়াজ কুঁচি: ১ টি
- রসুন কুঁচি: ১ চা চামচ
- তেল: ২ টেবিল চামচ
- কাঁচা মরিচ, টুকরো করে কাটা: ২/৩ টি
প্রণালী:
- প্রথমে মুরগির মাংস ধুয়ে নিয়ে তাতে ১ চা চামচ সয়া সস ও ১ চিমটি গোলমরিচ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন ৩০ মিনিট।
- এরপর একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন।
- এরপর এতে টমেটো সস, শুকনো মরিচ গুঁড়ো, পরিমানমত লবন দিয়ে হালকা কষিয়ে নিন।
- এবার এতে ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দিন।
- মাংস তেলে ভাজার সময় পানি ছেড়ে দেবে, সেই পানি শুকানোর আগে পর্যন্ত মাংস কষাতে থাকুন।
- এরপর চিকেন স্টক দিয়ে কিছুক্ষন সেদ্ধ করুন।
- মাংস শুকিয়ে আসলে সয়াসস দিয়ে ১ মিনিট নাড়ুন।
- ২ টেবিল চামচ ফুটানো পানিতে কর্ণফ্লাওয়ার গুলে মাংসে মিশিয়ে দিন।
- কেটে রাখা মরিচগুলো দিয়ে দিন।
- মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নিন।
- ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy