1 Answers
উপকরণ : মুরগির মাংস হাড় ছাড়া ৩০০ গ্রাম, সরিষার তেল ৬০ গ্রাম, টক দই ৫০ গ্রাম, তানদুরি মসলা ২০ গ্রাম, আমের আচার ৫০ গ্রাম, বিট লবণ আধা চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ ও সাদা লবণ আধা চা চামচ। প্রস্তুত প্রণালি : প্রথমে মুরগির মাংস চার কোনা করে কেটে নিন। এবার সব উপকরণ দিয়ে মুরগির মাংস মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন। ১ ঘণ্টা পর শিকে গেঁথে আগুনে ১০ থেকে ১২ মিনিট ঝলসে নিন। তৈরি হয়ে যাবে চিকেন আচারি কাবাব।
2962 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy