1 Answers

পিটা রুটি তৈরি: ময়দা ৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, গুঁড়োদুধ ২ টেবিল চামচ, ইস্ট ২ টেবিল চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ, গরম পানি ১ থেকে দেড় কাপ। শুকনো উপকরণ একসঙ্গে মিলিয়ে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে। সব ময়দা মথা হয়ে গেলে জলপাই তেল দিয়ে আবারও খামির মথে নিতে হবে। খামির ফুলে দ্বিগুণ আকার হলে (আধা ঘণ্টা রেখে দিতে হবে। গরম জায়গায়) হাত দিয়ে চেপে নিতে হবে। খামির ১২ ভাগ করে রুটি বেলে সেঁকে নিতে হবে। চিকেন সসেজ রোল উপকরণ: পিটা রুটি ৩টি, চিকেন সসেজ ৩টি, সসেজ গরম পানিতে এক বলক তুলে পানি ঝরিয়ে নিতে হবে। প্যানে সামান্য মাখন ও টমেটো চিলি সস দিয়ে ভেজে নিতে হবে। সালাদের জন্য: শসা মিহি কুচি করা বড় ১টা, গাজর মিহি কুচি করা বড় ১টা, মেয়োনেজ পরিমাণমতো, গোলমরিচ স্বাদমতো, বিচি ফেলে কাঁচা মরিচ কুচি স্বাদমতো, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, লেবুর রস স্বাদমতো। সব একসঙ্গে মেখে নিতে হবে। পরিবেশনের আগে প্রথমে রুটি, ওপরে সালাদ, ফ্রাইড সসেজ দিয়ে রোল করে নিতে হবে। গরম গরম পরিবেশন।

2735 views Answered

Next steps