1 Answers

উপকরণ : ময়দা ৩ কাপ, সয়াবিন তেল আধা কাপ, চিনি ২ টেবিল চামচ, ডিম ৪টা, লবণ স্বাদমতো, চিকেন কিউব (সিদ্ধ) ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, শসা কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, চিলি সস ও টমেটো সস পরিমাণমতো। প্রস্তুত প্রণালি : প্রথমে ময়দা, ২ চা চামচ তেল, চিনি, লবণ দিয়ে মেখে পরিমাণমতো পানি দিয়ে পরোটার মতো খামির তৈরি করে ১০ মিনিট রাখতে হবে। চিকেন সিদ্ধ অল্প তেলে ভেজে নিতে হবে। খামির থেকে পরোটা তৈরি করে একটা ডিম ফেটে ফ্রাইপ্যানে দিয়ে তার ওপর পরোটা দিয়ে চাপ দিতে হবে যেন পরোটার গায়ে ডিমের ওমলেট লাগে, এভাবে একটা একটা করে তৈরি করে মাঝখানে চিকেন টমেটো, শসা, পেঁয়াজ কুচি, চিলি ও টমেটো সস দিয়ে মুড়িয়ে পরিবেশন করুন।

2986 views