1 Answers
স্টাফিং উপকরণ : চিকেন বুকের অংশ ২ পিস, চাইনিজ মসলা ১ চা চামচ, লবণ আধা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, বাটার ১ চা চামচ, তেল ভাজার জন্য পরিমাণমতো। সব এক সাথে মেখে সিদ্ধ করে ছিঁড়ে নিন। ডো উপকরণ : ময়দা ২ কাপ, পানি দেড় কাপ, লবণ পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন : চিকেন সিদ্ধ করে ছিঁড়ে নিন। ময়দা গরম পানিতে মেখে ডো করে নিন। এবার পাতলা রুটি বেলে স্টাফিং ভরে ভাজ দিয়ে তেলে ভেজে নিন। পরিবেশন করুন।
2752 views
Answered