1 Answers

উপকরণ : চিকেন ১ কেজি, রসুন বাটা ২ চা চামচ, সয়াসস ৩ টেবিল চামচ, চিলি ১/২ কাপ, টক দই ৩ টেবিল চামচ, আদা বাটা ২ চা চামচ, লবণ পরিমাণমতো, মরিচ গুঁড়া ১ চা চামচ, জর্দা রঙ পরিমাণমতো, বার্বিকিউ সস ১ টেবিল চামচ। যেভাবে তৈরি করবেন : চিকেন সব মসলা দিয়ে মেখে জর্দার রঙ গায়ে মেখে সয়াবিন তেলের ব্রাশ করে ওভেনে ৩০ মিনিট ২০০ সেন্টিগ্রেটে বেক করুন। এবার পরোটার মধ্যে রোল করে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল তন্দুরি রোল।

2839 views Answered

Next steps