1 Answers
পিটা রুটি তৈরি: ময়দা ৪ কাপ, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, গুঁড়োদুধ ২ টেবিল চামচ, ইস্ট ২ টেবিল চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ, গরম পানি ১ থেকে দেড় কাপ। শুকনো উপকরণ একসঙ্গে মিলিয়ে অল্প অল্প পানি দিয়ে মথে নিতে হবে। সব ময়দা মথা হয়ে গেলে জলপাই তেল দিয়ে আবারও খামির মথে নিতে হবে। খামির ফুলে দ্বিগুণ আকার হলে (আধা ঘণ্টা রেখে দিতে হবে। গরম জায়গায়) হাত দিয়ে চেপে নিতে হবে। খামির ১২ ভাগ করে রুটি বেলে সেঁকে নিতে হবে। এই রুটি দিয়েই শর্মা রোল বা পকেট শর্মা বানাতে হবে। রোল ফয়েল পেপার দিয়ে জড়িয়ে পরিবেশন। তাজিকি সস: পানি ঝরানো টকদই ২ কাপ, সাদা গোলমরিচ স্বাদমতো, লবণ স্বাদমতো, টাটকা রসুন বাটা সিকি চা চামচ একসঙ্গে মিলিয়ে নিতে হবে। হোমাজ সস: ডাবলি ছোলা আধা কাপ সারা রাত পানিতে ভিজিয়ে (খোসা ফেলে) সেদ্ধ করে নেওয়া, তিল আধা কাপ (তাওয়ায় টেলে নেওয়া), রসুন বড় ৩ কোয়া বা গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ৬ টেবিল চামচ, লবণ ১ চা চামচ। জলপাই তেল ১ চামচ (ওপরে), ভাজা শুকনো মরিচ গুঁড়া ১ চা চামচ। জলপাই তেল ও মরিচ গুঁড়া ছাড়া সব উপকরণ খুব ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়ে ওপরে জলপাই তেল ও মরিচ দিয়ে পরিবেশন। গ্রিল চিকেন শর্মা উপকরণ: পিটা রুটি পরিমাণমতো, গ্রিল চিকেন পরিমাণমতো, হোমাজ সস পরিমাণমতো, তাজিকি সস পরিমাণমতো, পেঁয়াজ রিং পরিমাণমতো, টমেটো রিং পরিমাণমতো, শসা রিং পরিমাণমতো, পার্সলে কুচির মিশ্রণ পরিমাণমতো। গ্রিল চিকেনের জন্য যা যা দরকার: চিকেন ব্রেস্ট পরিমাণমতো, লেবুর রস স্বাদমতো, লবণ স্বাদমতো, আদা ও গোলমরিচ স্বাদমতো, চিনি খুব অল্প দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। অল্প তেলে ভেজে পাতলা পাতলা টুকরা করে নিতে হবে। পেঁয়াজ রিং মোটা প্রয়োজনমতো, টমেটো রিং মোটা প্রয়োজনমতো, শসা মোটা রিং প্রয়োজনমতো। পার্সলে কুচি: (টমোটা কিউব, শসা কিউব, লেবুর রস, জলপাই তেল), সব কিউব দিয়ে পার্সলে কুচি মেখে নিতে হবে। এখন পরিবেশনের জন্য পকেট বা রোল করতে প্রথমে রুটিতে হোমাজ, চিকেন, তাজিকি সস, পেঁয়াজ, টমেটো, শসার ওপরে পার্সলের মিশ্রণ দিয়ে রোল করে পরিবেশন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy