1 Answers

উপকরণ : মাংসের পাতলা টুকরা ৬ পিস, সরিষা বাটা ২ টেবিল চামচ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচ পরিমাণ মতো, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, গুঁড়া মরিচ ১ টেবিল চামচ, টক দই ২ টেবিল চামচ। প্রস্তুত প্রণালি : মাংস কাটতে হবে হাড় ছাড়া। তারপর সব উপকরণ দিয়ে ম্যারিনেট করতে হবে। গ্রিলের ওপর দিয়ে দুই পাশই গ্রিল করতে হবে বাদামি রঙ না হওয়া পর্যন্ত। তারপর পরিবেশন করুন।

2609 views Answered

Next steps