3 Answers
এই বিষয়ে পরামর্শ দিয়েছেন ওম্যান’স ওয়ার্ল্ডয়ের রূপ বিশেষজ্ঞ কনা আলম। নাকের উপরে ও দুইপাশে নানান রকম সমস্যা দেখা যায়। যেমন- ছোট ছোট কালো তিলের মতো থাকে আমরা মেসতা বলে থাকি। আবার কখনও ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের সমস্যাও দেখা দেয়। এজন্য নিয়মিত নাকের যত্ন নেওয়া প্রয়োজন। দুধে ১ চিমটি খাবার সোডা মিশিয়ে নিতে হবে। এর মধ্যে তুলা ভিজিয়ে নাকের উপর আলতো করে মুছে নিতে হবে। এতে নাকের উপরে জমে থাকা ধুলো পরিষ্কার হবে। ১শ’ গ্রাম গোলাপজলে ১ চা-চামচ কর্পূর মিশিয়ে রেখে দিন। দিনে দুই থেতে তিনবার তুলোয় এই গোলাপ পানির মিশ্রণ দিয়ে পরিষ্কার করলে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডসের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। অনেকের নাকের দুই পাশে কালচে ছাপ দেখা যায়। এ থেকে মুক্তি পেতে ১ চামচ মুলতানি মাটি, চার- পাঁচটি লবঙ্গগুঁড়া, গোলাপজলে মিশিয়ে নাকের উপর লাগিয়ে রাখতে হবে। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। নাকের উপর থেকে কালো ছোপ দূর করতে টকদই, মধু ও ডিমের সাদা অংশ এক সঙ্গে মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করুন। ব্ল্যাক হেডসের হাত থেকে রক্ষা পেতে মসুর ডাল আর আতপ চাল নারিকেলের পানিতে সারারাত ভিজিয়ে রাখতে হবে। পরের দিন রোদে শুকিয়ে গুঁড়া করে এর সঙ্গে কমলালেবুর খোসা বাটা ও ডিমের সাদা অংশ মিশিয়ে নাকে লাগিয়ে রাখুন। মিনিট দশেক পর এর উপর দুধ দিয়ে নরম করে বৃত্তাকারে মালিশ করে তুলে ফেলুন। নাকের পাশে বা ত্বকের যে কোন জায়গায় হোয়াইট হেডস হলে তা কখনও চাপ দিয়ে বের করার চেষ্টা করবেন না। আতপ চালের গুঁড়ার সঙ্গে মসুর ডাল বাটা লাগালে এর থেকে মুক্তি পাওয়া যায়। নাকের উপর ও চারপাশে দুধ দিয়ে পরিষ্কার করে ক্লিনজিং মাস্ক লাগাতে হবে। দই, ডিম, মধু ও সামান্য পরিমাণ হলুদ একসঙ্গে মিশিয়ে নাকের উপর লাগিয়ে রাখুন। মিনিট দশেক পরে ধুয়ে ফেলুন। ফলে সব সময় নাকের উপর ও চারপাশ পরিষ্কার থাকবে। সহজে কোন ছোপ বা ব্ল্যাক হেডস হবে না। নাকের ত্বক মসৃণ করতে ১ চামচ মধু, ১০ থেকে ১২ ফোঁটা লেবুর রস, ২ চামচ গাজরের রস ও ১ চামচ বেসন একসঙ্গে মিশিয়ে এই মিশ্রণ লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নাক ফুটানোর পর একটু বাড়তি যত্নের প্রয়োজন। যেমন তরল অ্যান্টিসেপটিক দিয়ে দিনে দুইবার জায়গাটা আলতো করে পরিষ্কার করতে হবে। হলুদ ও নিমপাতা বেটে এর রস তুলায় করে লাগালেও উপকার পাওয়া যায়। নাক ফুটানোর পর সাবান এবং শ্যাম্পু যতটা সম্ভব ব্যবহার কম করাই ভালো। নাকে কালো ছোপ থাকলে নারিকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মালিশ করলে উপকার পাওয়া যাবে। অনেক সময় শরীরের বিভিন্ন সমস্যার কারণে কালচে ছোপ হতে পারে। তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
সুন্দর নাকের ডগাখানি দেখতে বেমানান লাগে, যখন তাতে কালো কালো দাগ পড়ে। নাকের ডগায় এ কালো দাগগুলোকে বলে ব্ল্যাকহেডস। গরম আর ধুলাবালুর প্রকোপে এর থেকে রেহাই পাওয়াটা কঠিনই বটে।নিয়মিত পরিচর্যায় ব্ল্যাকহেডস থেকে মুক্তি পেতে পারেন। রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘গরমে ঘামে আমাদের ত্বকের কোষগুলো স্বাভাবিকের তুলনায় বেশি প্রসারিত হয়ে যায়। এর ভেতর ধুলাবালু ঢুকে প্রথমে সাদা শাল বা হোয়াইটহেডসে পরিণত হয়। এগুলো পরে ব্ল্যাকহেডসে রূপান্তরিত হয়। যদি শুরু থেকেই সাদা শালগুলোকে দূর করা যায়, তবে ব্ল্যাকহেডস হওয়া থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ঘরে বসেই ব্ল্যাকহেডস দূর করতে কিছু পরামর্শ রইল। সুন্দর থাকার অন্যতম শর্ত হলো পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা। নিয়মিত মুখমণ্ডল পরিচ্ছন্ন রাখলে ব্ল্যাকহেডস হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। মনে রাখতে হবে, কোষের প্রসারণের কারণে তাতে ধুলাবালু জমে ব্ল্যাকহেডসের সূত্রপাত ঘটে। অত্যধিক গরমে এটি হয়ে থাকে। অনেক সময় রূপচর্চার সময় গরম ভাপ নেওয়া হলেও এটি ঘটতে পারে। সে ক্ষেত্রে গরম ভাপ নেওয়ার পর কিংবা প্রখর রোদে ঘেমে ঘরে ফেরার পর অবশ্যই বরফ দিয়ে নাকে ও চোয়ালে কিছু সময় মালিশ করতে হবে। এতে কোষগুলো আবারও সংকুচিত হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। যাঁরা এর মধ্যেই নাকে সাদা শালের উপদ্রব টের পেয়েছেন, তাঁরা যেকোনো লোশন বা ম্যাসাজ ক্রিম ও পেট্রোলিয়াম জেলি একত্রে মিশিয়ে হালকা করে নাকে কিছু সময় মালিশ করুন। নাকের ত্বক নরম হলে গরম পানিতে রুমাল ভিজিয়ে হালকা চাপ দিয়ে সাদা শালগুলো তুলে নিতে পারেন। ডিমের সাদা অংশের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়েও নাকে লাগানো যেতে পারে। লাগানোর পর এর ওপর একটা পাতলা কোমল কাপড় আটকে দিতে হবে। শুকিয়ে গেলে টান দিয়ে তুলে ফেলতে হবে। এতে ব্ল্যাকহেডস উঠে যাবে। আঙুলের ডগায় মধু নিয়ে নাকে ও চোয়ালে ঘুরিয়ে ঘুরিয়ে কিছু সময় মালিশও করতে পারেন। এরপরকুসুমগরম পানিতে ধুয়ে নিন। পাকা টমেটো পুরো মুখে লাগিয়ে নিয়ে ব্ল্যাকহেডসের অংশগুলো ১৫ মিনিট ধরে হালকা মালিশ করুন। তারপর গরম পানিতে ধুয়ে নিন। চালের গুঁড়ার সঙ্গে টক দই ও দুই-তিন ফোঁটা মধু মিশিয়ে স্ক্রাবার হিসেবেও ব্যবহার করতে পারেন নাকে-চোয়ালে। এতে মৃদু মালিশে ব্ল্যাকহেডস দূর হয়ে যায়। যাঁদের ব্ল্যাকহেডস এর মধ্যেই অনেক বেশি শক্ত হয়ে বসেছে ওপরের যেকোনো একটি উপায় অনুসরণ শেষে ব্ল্যাকহেডস দূর করার ক্লিপের সহায়তা নিতে পারেন। বাজারে একধরনের সরু ক্লিপ পাওয়া যায়, যেটি কেবল ব্ল্যাকহেডস দূর করতেই ব্যবহার করা হয়। এটি দিয়ে হালকা চাপ দিলে বেরিয়ে আসে ভেতরের বাড়তি অংশটি, যেটি আপনার সৌন্দর্যের বাধা সৃষ্টিকারী।এবার বিদায় জানান ব্ল্যাকহেডসকে। সূত্র: প্রথম আলো
মধু ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বক ভিতর থেকে পরিষ্কার করে। ত্বককে টানটান রাখে এবং ব্ল্যাক হেডস দূর করে। পুরো মুখে খানিকটা মধু লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হব
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy