একজন লাইসেন্সধারী মদখোর এর বিরুদ্ধে কিভাবে আইনগত ব্যবস্থা গ্রহন করা যায়?
আমাদের পাশের ফ্লাটের গৃহকর্তা ব্যক্তি প্রায় প্রতিদিন মদ খেয়ে তার ঘরের মধ্যে মাতাল এবং উত্তেজিত অবস্থায় অশ্লীল ভাষায় তার স্ত্রী এবং দুই ছেলেমেয়ের সাথে ঝগড়া করে। এই জন্য চারপাশের পরিবেশ এবং শান্তিশৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং আমাদের পড়ালেখার ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে। ব্যক্তিটির মদের লাইসেন্স আছে। এলাকার শান্তিশৃঙ্খলা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কিভাবে ব্যক্তিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা যায়? ব্যক্তিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে তার স্ত্রী এবং ছেলেমেয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি?
2978 views
1 Answers
এধরনের পরিস্থিতিতে আইনগত ব্যবস্থার আগে প্রতিবেশিদের নিয়ে সামাজিক ভাবে সমস্যা সমাধানের চেষ্টা করুন। আপনাদের বাড়ির বাড়িওয়ালা বা ফ্ল্যাট ওনার এসোসিয়েশনের সভাপতি বরাবর লিখিত অভিযোগ করুন এবং সেটার একটা কপি নিজের কাছে রাখুন। ঐ ব্যক্তির মাতাল অবস্থায় অশ্লীল আচরন মোবাইলে ভিডিও করে রাখার চেষ্টা করুন সম্ভব না হলে অডিও রেকর্ড করুন। এই বিষয়ে যদি সামাজিকভাবে তার সাথে অালোচনায় বসা হয় তাহলে সেই আলোচনা ভিডিও বা অডিও রেকর্ড করে রাখুন। অতঃপর সামাজিক ভাবে সমাধান না হলে স্থানীয় চেয়ারম্যান/কাউন্সিলন/জনপ্রতিনীধিদের লিখিত ভাবে জানান তারপরও সমাধান না হলে নিকটস্থ থানায় বিস্তারিত উল্লেখ করে সকল প্রমান সহ জি.ডি করুন।
যেহেতু তিনি সংসারের কর্তা তাই তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিলে সেটা তার স্ত্রী-সন্তানদের উপরও প্রভাব ফেলবে এটাই স্বাভাবিক।
যেহেতু তিনি সংসারের কর্তা তাই তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নিলে সেটা তার স্ত্রী-সন্তানদের উপরও প্রভাব ফেলবে এটাই স্বাভাবিক।
2978 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy