আমার একটা মেয়ের সাথে ৮ বছর সম্পর্ক ছিল। কিছুদিন আগে মেয়েটা আমার সাথে break up করে অন্য আরেক জনের সাথে engaged হয়ে যায় কারন ওই ছেলেটা আমার চেয়ে ভালো চাকরি করে। এখন আমি কি করব??? কি করে এ কষ্ট থেকে মুক্তি পাবো????

3163 views

4 Answers

ব্যার্থ প্রেম ভুলে থাকতে সাহায্য করবে এমন কয়েকটি পরামর্শ : 1. 'O ut of sight , Out of mind' বলে একটা কথা প্রচলিত আছে । অর্থাৎ চোখের সামনে না থাকলে , মনেতেও থাকে না । কথাটি পুরোপুরি সত্য না হলেও মনের মানুষ যদি দীর্ঘদিন সামনে না আসে তাহলে তার স্মৃতি ধীরে ধীরে মলিন , ঝাপসা হতে থাকে । হৃদয়ে তাকে দেখতে না পাওয়ার বেথ্যা উপশমের একমাত্র ও মোক্ষম ঔষধ । তাই সময়কে তার আপন গতিতে যেতে দিন । কিছুদিন পর কষ্ট কমে আসবে এবং একসময় হয়ত তাকে মনেও পরবে না বা পরলেও তেমন কষ্ট লাগবে না । 2. নিজেকে ব্যাস্ত রাখুন পড়াশোনায় , গান - বাজনায় অথবা বন্ধু বা ভাই - বোনদের সাথে আড্ডায় । দেখবেন ধীরে ধীরে ভাল লাগছে । যে সব কাজ ভালবাসার মানুষটার সাথে একত্রে করতেন তা করা থেকে বিরত থাকুন বা চেষ্টা করুন । 3. যে পার্কে , রেস্তুরায় , কলেজ উনিভার্সিটির যেসব জায়গায় বসে গল্প করতেন বা যেখানে দেখা করতেন সেখানে বেশ কিছুদিন না যাওয়ার চেষ্টা করুন । 4. যেসব গান , কবিতা প্রেম বিরহের সাথে সম্পর্কিত তা পড়া ও শুনা থেকে বিরত থাকুন । 5. ভালবাসার মানুষের দেয়া চিঠি , চিরকুট বা কবিতা , গল্প বা ছবি দেখবেন না বা পরবেন না । মবিলে থেকে তার নাম্বার ও এস.এম.এস মুছে দিন । আর যদি খুব রাগ হয় তবে তার দেয়া উপহার দেয়া জিনিসগুলো হয় কাউকে দিয়ে দিন নাহয় জালিয়ে দিন । 6. নিজের দেহের যত্ন নিন । প্রেমে ব্যার্থ বুজতে গালে খোঁচাখোঁচা দাড়ি , বড়বড় চুল বা অযথা সবসময় বিষন্ন থাকবেন না । বেশিবেশি হই - চই করারও প্রয়োজন নেই । স্বাভাবিক থাকুন । পোশাক - আষাকের যত্ন নিন । 7. ভালবাসার মানুষটাকে কখনও ভুলেও ফোন করতে যাবেন না । এই ব্যাপারে বন্ধুদের সাথে বাজি দর যেতে পারে যে 'ওকে' কখনও ফোন দিবেন না । 8. নিজের আত্মসম্মান সম্বন্ধে আরো সচেতন হোন । যে আপনাকে ব্যথা দিয়েছে বা ভুলে গিয়েছে , তার কাছে গিয়ে কখনও মাথা নিচু করে বলবেন না , তোমাকে ছাড়া জীবন বৃথা । 9. নতুন প্রেমের জন্য উঠে - পরে লাগবেন না । বন্ধুদের সাথে স্বাভাবিক ভাবেই মিশতে থাকুন । দেখবেন কষ্ট পালিয়ে গেছে ।

3163 views

আপনি ওর কথা ভুলতে চাইলে প্রথমেই কোনো একটা কাজে লেগে পড়েন।তাহলে কাজে থাকলে ওর কষ্ট ভুলতে পারেন।আবার বই পড়েন,বন্ধুদের সাথে পিকনিকে যান,ক্রিকেট,ফুটবল বা ক্যারাম খেলতে পারেন।আবার আপনি নতুন সঙী খুজতে পারেন।তবে মনে হয় না ৮ বছরের প্রেম ভুলা যাবে ভুলতে সময় লাগবে।আপনি ভাববেন ওর চেয়ে আরো ভালো মেয়ে আপনার জন্য আল্লাহ আপনার জন্য রেখেছে।

3163 views

ব্যার্থ প্রেম ভূলার উপায়ঃ

পরিবারের সাথে কথাটি শেয়ার করুন

অনেকে ভয় পান এই ধরনের কথা নিজের পরিবারের সাথে শেয়ার করতে। ভাবেন পরিবারের সদস্যরা খারাপ ভাবে নেবেন। কিন্তু আপনি নিজের পরিবারের চাইতে বেশি সাপোর্ট অন্য কোথাও পাবেন না এই অবস্থায়। আপনার সাথে তারাই সব চাইতে বেশি সময় থাকতে পারবেন। তাদের আনন্দময় সঙ্গ আপনার অতীত ভুলতে অনেক বেশি সহায়তা করবে। তাই পরিবারের সবার সাথে না হোক অন্তত সব চেয়ে কাছের মানুষটির সাথে শেয়ার করুন মনের কথা।

বন্ধুবান্ধবের সাথে সময় কাটান

বন্ধুবান্ধবের সাথে যতোটা সম্ভব বেশি সময় কাটানোর চেষ্টা করুন। তবে খেয়াল রাখবেন যে বন্ধুটি আপনাকে খোঁচামূলক কথা শোনাবে এবং অযথা কথা বলবে তার থকে দূরে থাকবেন এই সময়। যে আপনার আসল বন্ধু হবে তিনি আপনাকে সময় দেবেন এবং আপনার সাথে সেধরনেরই ব্যবহার করবেন যাতে আপনি আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকা সম্পর্কে কিছু মাথায় না আনেন। এভাবে আপনি সহজেই ভুলে যেতে পারেবন তাকে।

নিজেকে ব্যস্ত রাখুন পছন্দের কোনো কাজে

আপনার যা করতে ভালো লাগে সে কাজে মনোনিবেশ করুন। নিজেকে ব্যস্ত রাখুন। আপনি যতো ব্যস্ত থাকবেন অতীত আপনার মন থেকে ততো দ্রুত মুছে যাবে। যখনই তার কথা মনে পড়বে তখনই আপনি যদি আপনার মনোযোগ সরিয়ে নিতে পারেন তা আপনার জন্যই ভালো হবে।


যোগাযোগের চেষ্টা করবেন না বা কোনো যোগাযোগ রাখবেন না

অনেকে আছেন মনে করেন সম্পর্ক ভাঙার পরও যোগাযোগ রাখতে পারলে কিংবা যোগাযোগ থাকলে হয়তো ভবিষ্যতে সম্পর্ক পুনরায় ঠিক হয়ে যেতে পারে। কিন্তু আপনি কেন এই হয়তোর আশায় বসে থাকবেন। আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকা হয়তো নতুন কারো সাথে জড়িয়ে পরবেন এবং এর পরও আপনি আশায় বসে থাকবেন তা তো সম্ভব নয়। যতদিন আপনাদের মধ্যে যোগাযোগ থাকবে ততোদিন আপনি তাকে ভুলতে পারবেন এবং নিজের কষ্ট বাড়িয়েই যাবেন। এর থেকে যোগাযোগ একেবারে বন্ধ করে দিন। মনে রাখবেন ‘চোখের আড়াল হলে, মনে আড়াল হয়’।

নতুন কারো সাথে কথা বলুন

প্রত্যেকটি মানুষেরই দ্বিতীয় একটি সুযোগ পাওয়ার অধিকার রয়েছে। আপনি অতীত নিয়ে ধরে বসে থাকলে, এবং আপনার প্রাক্তন প্রেমিক/প্রেমিকার আশায় থাকলে আপনার নিজেরই ক্ষতি। আপনি যদি তাকে ভুলতে চান তবে সব চাইতে সহজ একটি উপায় হলো নতুন কাউকে নিয়ে চিন্তা করা। আপনার চিন্তায় যখন নতুন একজন আসবেন তখন প্রাক্তন প্রেমিক/প্রেমিকাকে আপনি আপনাআপনিই ভুলে যাবেন।

3163 views

আপনি আপনার কর্মের মাধ্যমে বুঝিয়ে দেবেন যে আপনি নয় বরং সেই আপনার যোগ্য ছিলনা এই জেদ তৈরি করে আপন কাজে ব্যস্ত থাকুন।

3163 views

Related Questions