চুল পড়া প্রতিরোধ করব কিভাবে দয়া করে বলুন।ু?
4 Answers
চুলের গোড়ায় যেন পানি না জমে।
• চুল এর গোড়া ঘেমে গেলে তা তাড়াতাড়ি শুকিয়ে ফ
• শতকরা ৯৫ ভাগ চুল পড়ার কারণ জিনগত/ বংশগত । এ কারণে প্রাপ্তবয়স্ক ছেলেদের মাথার মাঝখানের ও কপালের দুই পাশের এবং মেয়েদের মাথার উপরিভাগের ও দু’পাশের চুল পাতলা হয়ে যায়
প্রতিরোধ :
• আপনার হেয়ার ড্রায়ার টি কুল ও লো সেটিংস এ রাখুন এবং ফ্ল্যাট আয়রন কম ব্যবহার করুন।
• একদিন বা দুই দিন পর পর মাথায় শ্যাম্পু দিন।
• আপনার চুলকে তার স্বাভাবিক রঙের চেয়ে এক বা দুই শেড এর বেশী রঙ করবেন না।
• নিজের পরিষ্কার ও শুকনো গামছা বা তোয়ালে দিয়ে মাথা মুছবেন।
• এক বা দুই সপ্তাহ পরপর বা কমপক্ষে মাসে একবার নিজের বালিশের কভার ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নিন।
• পরিষ্কার চিড়নী দিয়ে চুল আচড়াবেন, তবে জোরে জোরে নয়।
• ভেজা চুল বাঁধবেন না, অাঁচড়াবেন না, বেশি টানাটানিও করবেন না।
• খুব টেনে চুল বাঁধাও ভাল নয়।
• প্রতিদিন শাক-সবজি, মাছ, ফল, দুধ, ডিম, দই, পনির, ডাল ইত্যাদি যথেষ্ট পরিমাণে খাবেন, খেয়াল রাখবেন যেন প্রতিদিনের খাবারে জিঙ্ক, ভিটামিন বি, ভিটামিন ডি, ফোলেট, ক্যালসিয়াম ও আয়রন থাকে।
• দোকানে চুল কাটালে বাসায় এসে শ্যাম্পু করবেন কিন্তু।
• যাদের মাথা শুষ্ক তারা মাথায় কন্ডিশনার ব্যবহার করলে ভাল হয়।
• বৃষ্টিতে মাথা ভেজাবেন না।
• রাতে প্রয়োজন মতো ঘুমাবেন।
• ঐ সব প্রসাধনী থেকে দূরে থাকুন যা আপনার মাথায় অতিরিক্ত তাপ উৎপন্ন করে।
চিকিৎসা আছে কি?
হ্যাঁ, আছে, অবশ্যই আছে, তবে চিকিৎসার আগে কারণটা নির্ণয় করতে হবে। নির্দিষ্ট কারণ শনাক্ত করা গেলে সে অনুযায়ী চিকিৎসা করাতে হবে। মনে রাখতে হবে যে, চুল পড়া প্রতিরোধে চিকিৎসা দীর্ঘমেয়াদী হয়ে থাকে।–
• চুল পড়া রোধ করতে এবং পুনরায় চুল গজাতে 5% মিনোক্সিডিল (যা ৫% মিন্টপ টপিকাল লোশন বা সল্যুশন নামে বাজারে পাওয়া যায়)খুবই ভাল একটি ওষুধ যা ৯০% ক্ষেত্রেই উপকারী। এই ওষুধ দিনে দুবার ব্যবহার করতে হয়।
আপনার চুল পরিষ্কার রাখুন,ময়লা ধূলা বালি পড়লে শ্যাম্পু দিয়ে ভালো ভাবে ধৌত করুন,চুলে তৈল দিন( আমি ব্যবহার করি-কোলিং ওয়েল বা কুমারিকা,আমলার তৈল,) আর ঔষধ-হিসাবে ইকেপ খেতে পারেন!
নতুন চুল গজাতে কালজিরার তেলের তুলনা হয়না।নতুন চুল গজাতে এই তেল প্রতিরাতে ঘুমার পূর্বে ভালভাবে চুলে গোড়ালি তে মেসেজ করে নিন।
চুল পরার একটা স্বাভাবিক স্কেল আছে l দৈনিক যদি ১০০ টা চুল পরা টা স্বাভাবিক কারণ এসব ঝরে পরে আবার নতুন চুল ওঠে তবে নিশ্চিত করতে হবে চুল নতুন গজাচ্ছে কিনা l ১০০ টার বেশি চুল পড়লে সেটা ভয়াবহ ধরনের খারাপ l এর জন্যে জেন্টস পার্লার থেকে হেয়ার ট্রিটমেন্ট নিতে পারেন l বাসায় করতে চাইলে মেতি, আমলকির রস, টকদই, ডিম, কলা একসাথে পেস্ট করে সপ্তাহে ২ দিন দিতে পারেন পরে অবশ্যই ভালো করে শ্যাম্পু করতে হবে l আর গরম তেল ভালো করে ম্যাসেজ করতে পারেন l এটি নতুন চুল গজানোর ক্ষেত্রে খুব ই উপকারী l
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy