2 Answers
ভালোবাসার প্রথম প্রকাশ কিন্তু আসে সম্মান দেয়ার মাধ্যমেই। অনেকেই আছেন যারা কিনা নিজের সঙ্গী/ সঙ্গিনীকে খুব খাটো করে দেখেন। সময়ে–অসময়ে বলে বসেন, “তুমি কি জানো? তুমি কি বোঝো?” …তাই না? এটা আর যাই হোক, ভালোবাসা হতে পারে না। যিনি আপনাকে অন্তর দিয়ে ভালবাসবেন, অবশ্যই আপনার বিচার-বুদ্ধি-রুচি-আবেগের ওপরে তার আস্থা থাকবে। আপনার সম্মানকে তিনি কখনোই খাটো করে দেখবেন না।
লক্ষ্য রাখেন কিনা ছোটখাট ব্যাপারে-
প্রেম বা ভালোবাসা মানে কেবল রাত জেগে ফোনে আলাপ নয়, কিংবা দামী গিফট বিনিময় নয়। বরং একটি আবেগময় সম্পর্ক বা ভালোবাসার অর্থ হচ্ছে পরস্পরের পরোয়া করা, বিনা বাক্যে বুঝে নেয়া মনের কথা। একটু খেয়াল করে দেখুন তো আপনার ছোটখাট ব্যাপার তাঁকে নাড়া দেয় কিনা! আপনার কণ্ঠ উদাস শোনালে কি সেটা তার কানে বাজে? মনটা আপনার বিষণ্ণ হলে কি তিনি টের পান?
কেন ভালোবাসেন তিনি আপনাকে?-
এটা জানাটা বা অনুভবের চেষ্টা করাটা ভীষণ জরুরী একটা ব্যাপার। আপনি অনেক সুন্দর, কিংবা আপনার অনেক টাকা আছে, কিংবা আপনি খুব বিখ্যাত মানুষ… এইগুলো কখনো ভালোবাসার নেপথ্যের কারণ হতে পারে না। শারীরিক সৌন্দর্য, অর্থ, খ্যাতি এগুলো খুব তুচ্ছ আর সাময়িক ব্যাপার। তাই এসবকে গুরুত্ব দিয়ে যিনি আপনাকে ভালোবাসেন, অবশ্যই আপনার জন্য তাঁর ভালোবাসা খাঁটি নয়। কেননা এই সৌন্দর্য, অর্থ, খ্যাতি কখনো ফুরিয়ে গেলে তিনি আর আপনাকে ভালোও বাসবেন না।
2983 views
Answered
ভালোবাসাতো বর্তমানে অনেক প্রকারের আছে,তবে ইয়ং জেনারেশনের মধ্যে যেটা কাজ করে সেটা হলো প্রেম সংক্রান্ত (মেয়ে+ছেলে,ছেলে+মেয়ে) আপনি ভালোবাসা কি সেটা বুঝেন তবুও জানতে চাইলেন আরি! তবে একটা মেয়ের প্রেমে পড়ে দেখেন ,ভালোবাসা তখন কিভাবে বুঝবেন তার অনেক পথ পেয়ে যাবেন!তখন আমাদেরকে শেখাবে যে ভালোবাসা কি ভাবে বুঝতে হয়!
2983 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy