1 Answers
এটা সাধারণ ভাবে বোঝা সম্ভব নয়। কারণ, হ্যাকারেরা আপনার তথ্য চুরি করলে তা বোঝার ক্ষমতা নাই। সেজন্য আপনার পার্সোনাল সাইট গুলোর সিকিউরিটি কঠিন রাখতে হবে। যাতে সহজে আপনি ছাড়া কেউ খুলতে না পারে। আর যে কোনো ওয়েব সাইটে ইমেইল ও পাসওয়ার্ড চাইলে তা দেওয়া কতোটা জরুরি হবে বলে মনে করেন তার উপর ভিত্তি করে জিমেইল আইডি দিন। কারণ সাইটি তো স্পাম বা ফিসিং সাইট ও হতে পারে। তবে আপনার যদি মনে সন্দেহ হয় যে এই সাইটটি স্পাম হতে পারে তবে আপনি প্রথমে ভুল ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে ঢুকতে চেষ্টা করুন। যদি দেখেন যে সেই সাইট ভুল ইমেইল আর পাসওয়ার্ড গ্রহনের মাধ্যমে স্বাগত জানাচরছে বা আপনি ঐ ওয়েব সাইটে ঢুকতে পারছেন তবে তা স্পাম হতে পারে। আর ইমেইল বক্সে আননোন অ্যাড্রেস থেকে কোনো মেইলে যদি কোনো লিংক দিয়ে অফারিং করে তবে তা স্পাম হতে পারে। তাই, এ সব দিকে সতর্ক থাকবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy