2 Answers

রাগ নিয়ন্ত্রনে রাসূল সঃ এর নির্দেশনা পড়ুন এবং সে অনুযায়ি আমল করুন।তাহলে রাগ ও নিয়ন্ত্রন হবে আর সুন্নত ও আদায় হবে।নিচের হাদিসগুলো দেখুন রাসূল কি বলেছেন

আবু দাউদ শরীফের একটি হাদীসে আছে, রসূলুল্লাহ (স) বলেছেন, ‘রাগ আসে শয়তানের কাছ থেকে। শয়তান আগুনের তৈরি। আর আগুন নেভাতে লাগে পানি। তাই যখন তোমরা রেগে যাবে, তখন উযু করে নেবে।’ 

এ ব্যাপারে মহানবীর (স) আরেকটি চমত্কার হাদীস আছে। তিনি বলেছেন. ‘ যখন তোমাদের কেউ দণ্ডায়মান অবস্থায় রেগে যায়, তখন সে যেন বসে পড়ে। এতে যদি তার রাগ চলে যায়, ভাল। যদি না যায়, তাহলে সে যেন শুয়ে পড়ে (আবু দাউদ)। 

মুসলিম শরীফের একটি হাদীসে আছে, রসূলুল্লাহ (স) বলেছেন যে, যিনি রেগে যাওয়ার সময় নিজেকে সামলে নিতে পারেন, তিনিই প্রকৃত শক্তিশালী ব্যক্তি। এছাড়া আবু দাউদ ও তিরমিযির একটি হাদীসে বলা হয়েছে যে, রাগ দেখানোর সক্ষমতা থাকা সত্ত্বেও যিনি তা নিয়ন্ত্রণ করেন, আল্লাহতায়ালা তাকে শেষ বিচারের দিনে পুরস্কৃত করবেন।

 অন্যদিকে পবিত্র কুরআনের সূরা আল ইমরানের ১৩৪ নং আয়াতে বলা হয়েছে—‘যারা অনুকূল ও প্রতিকূল পরিস্থিতিতে দান করেন, যারা তাদের রাগ নিয়ন্ত্রণ করেন এবং মানুষের অপরাধকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন, নিশ্চয়ই আল্লাহ এমন সত্পরায়ন ব্যক্তিদেরই ভালবাসেন।’

2855 views Answered

রাগ মানুষের অনেক ক্ষতি করে। এই রাগ আপনি নিশ্চয়ই কমাতে চান? যদি সত্যিই চান রাগ সংবরণ করতে, তাহলে মেনে চলুন ৫টি পরামর্শ। দেখবেন, আপনি ঠিকই রাগ নিয়ন্ত্রণে রাখা শিখে গেছেন। ১. যখন আপনি সামনের কারও ওপর রেগে গিয়েছেন, তখন তার সামনে থেকে জায়গা বদল করাটা হবে সেরা সমাধান। একান্তই সেটা করা না গেলে, আপনি অবশ্যই মুখ নাড়া বন্ধ করবেন। তিনি আপনাকে যতই উত্ত্যক্ত করুন, আপনি কিছুতেই মুখ খুলবেন না। কারণ, রেগে আপনি যা বলবেন, তা মোটেই আপনার মনের কথা নয়। তাই কথা বলা বন্ধ করুন সবার আগে। ২. রেগে গেলে যেটা অবশ্যই করার চেষ্টা করবেন, সেটা হলো মুখে আঙুল দিন। আর কানে তুলো দিন। কোনও কথা শুনবেন না। কিছুতেই কোনও কথা বলবেন না। আপনার অস্তিত্ব রয়েছে- কয়েক মিনিটের জন্য এটাই ভুলে যান। ৩. ঝগড়ায় বা তর্কে জড়িয়ে আপনি খুব রেগে গিয়েছেন। এই রাগ কমানোর একমাত্র উপায়, দ্রুত ওই জায়গা ছেড়ে চলে যান। কিছুতেই সেখানে থেকে নিজের ও তার রাগ বাড়িয়ে দেবেন না। ৪. যোগব্যায়াম করুন। ধ্যান করুন। এটা প্রমাণিত যে, ধ্যান নিয়মিত করলে, মানুষের রাগ কমে। আর ধৈর্য বৃদ্ধি পায়। তাহলে রোজ নিয়ম করে ধ্যান করুন খানিকটা সময়। আপনার রাগ কমবেই। ৫. খুব রেগে গিয়েছেন যখন, খুব পছন্দের একটা গান মনে মনে গুনগুন করার চেষ্টা করুন। প্রয়োজনে কানে হাত দিয়ে, আশেপাশের আওয়াজ শোনা বন্ধ করে দিন। সেক্ষেত্রে আপনার প্রিয় গানে মনোনিবেশ করতে সুবিধা হবে।

2855 views Answered

Related Questions

Next steps