প্রতারনাকারী ব্যক্তিকে কিভাবে বর্জন করা যায়?
আমার সালাম নিবেন। আমার স্কুল লাইফের বন্ধুরা Established হয়ে গেছে, তাই আমি ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। কলেজ লাইফে নতুন বন্ধুত্ব হয় কয়েকজনের সাথে। এদের মধ্যে একটা ছেলের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। কিন্তু ঐ ছেলেটাই এখন আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে ছলনা করছে। দুই বছর আগে আমার আপন এক চাকুরিজীবি কাজিনের সাথে (আমার বড় ভাই) আমি ঐ ছেলেটাকে পরিচয় করিয়ে দেই। আমার মাধ্যমে পরিচিত হয়ে পরবর্তীতে আমারই বাড়া ভাতে ছাই দিয়ে আমার বড় ভাইয়ের সাথে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলে ছেলেটি। এবং ওদের যেকোনো কাজকর্ম এবং যেকোনো অনুষ্ঠানেই ছেলেটি নিরলসভাবে কাজ করার মাধ্যমে তার স্বার্থ আদায় করে নিচ্ছে। এতে আমার কোনো আপত্তি অথবা হিংসা ছিলনা। কিন্তু গত কয়েকদিন যাবত্ আমার ভাইয়ের প্রতি ছেলেটির অতিরিক্ত ভালোবাসার জন্য আমার প্রতি আমার ভাইয়ের ভালোবাসা এবং আনুগত্য অনেক কমে গেছে। এমনকি আমার ভাই এখন আমাকে ফোনও করেনা। আমার ভাই অন্য শহরে চাকুরি করে। আমার ভাইও ছেলেটাকে অনেক ভালোবাসে কিন্তু আমাকে ঘৃনা করে। আমি এখন ছেলেটির সাথে বন্ধুত্ব রাখা তো দূরের কথা ওর মুখও দেখতে চাইনা। কিন্তু পারছিনা। একই বন্ধুমহলে থাকার কারনে কোনো না কোনোভাবে ওর সাথে আমার দেখা হয়েই যাচ্ছে আর কথাও হচ্ছে। আমি কিভাবে এই বিশ্বাসঘাতক ছেলেকে বর্জন করব এবং কিভাবে আমার কাজিন ভাইকেও বর্জন করব? যারা আমার সরলতা আর অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে আমি কিভাবে বর্জন করব এই ব্যাপারে আমাকে পরামর্শ দিবেন। ধন্যবাদ।
1 Answers
আমার মনে হয় ছেলেটার সাথে বুকে বিশ মুকে হাসি রেখে চলুন এবং ওরসাথে সুত্রুতামি করার কোন দরকার নেই দেখা হলে বালো আচরন করুন ব্যাক্তিগত কোন কিছু শেয়ার করবেন না । এবং বেশি সময় কাটাবেন না মনে রাখবেন এইসব পতারক একসময় তার ভূলের সাজা ভোগ করবে আর মানুষের এমন এক ধর্ম দশটা ভালো কাজ করুন দশজন মানুষ পাবেননা আপনার প্রশংসা করবে আর একটি খারাপ কাজ করুন দশজন আপনার সমালচনা করবে। আর মানুষ মাত্রিক ভূল হয় দেখবেন ওর একটা ভূলে আপনার দশটা প্রশংসা বের হয়ে আসবে আপনি দর্জসহকারে থাকুন দর্জের ফল মিস্টি হয় । সবসময় মনে রাখবেন ময়লা পানিও আগুন নিবাতে কাজে লাগে । এটা ভেবে মনকে সান্তনা দিন ও আপনার সাথে পতারনা করেছে এর চাইতেও অনেক বড় ক্ষতি করতে পারতো আগে থেকেই সতর্ক হয়েগেলেন । আর একটি কথা ওর বেপারে পরিচিত কারো সাথে কিছু সেয়ার করবেন না এমনো হতে পারে ঐ লোকটি আপনাদের দুই জনের মধ্যে শত্রুতামি বাধিয়ে দিবে এতে করে অনেক বড় আকার দারন করবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy