কিভাবে নেশাকারীকে বর্জন করা যায়?
আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে (৩৫/৩৬ বছর বয়স) আমার ভালো সম্পর্ক। তার বাবা রিকশা এবং সাইকেল পার্টসের ব্যবসায়ী। সে তার বাবার ব্যবসা দেখাশোনা করে। ইদানিং সে মাদকাসক্ত হয়ে পড়েছে এবং সেটা তার সাম্প্রতিক আচরন এবং তার মুখের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়। সে ক্রিকেট এবং ফুটবল খেলা নিয়ে জুয়াও খেলে। ইদানিং সে অন্যান্য লোকজনের পাশাপাশি আমার কাছ থেকেও ৫/১০ টাকা ধার চায়। আমি প্রথমে সহানুভূতির জন্য তাকে টাকা দিলেও এখন আর তাকে টাকা দিতে আমার মোটেও ইচ্ছা করছেনা। এমনকি আমার এখন আর তার সাথে কথা বলতেও ইচ্ছা করছে না। আমি তার সাথে অ্যাগ্রেসিভ ব্যবহার না করে কিভাবে তাকে বর্জন করব? ধন্যবাদ....
2799 views
2 Answers
তাকে বর্জন করতে হলে আপনাকে খুবই ব্যাস্ত থাকতে হবে যে কোনো কাজ বা অন্য কোনো বিষয় নিয়ে। তার সামনে ব্যস্ততার অভিনয় করুন, তাকে বেশী বেশী সময় না দেয়া, ভাবটাও একটু কমাতে হবে আর এভাবে কয়েকদিন চালিয়ে গেলে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে।
2799 views
Answered
তার সাথে বুন্ধত্ত প্রত্যাখ্যান করতে হলে তার সাথে আপনাকে এমন ভাবেই কথাবার্তা আচার,আচারন করতেই হবে যাতে সে বোঝতে পারে আপনি থাকে এরিয়ে চলতে চেষ্টা করছেন। নিজেকে কোনো না কোনো একটা কাজকর্মে বিজি রাখতেও চেস্টা করুন। থাকে আপনার আশে পাশে ফেলে এরিয়ে যান।বিঃ দ্রুঃ এমনটা যদি তার সাথে করেন তাহলে সে নিজেই বোঝে যাবে হুট করেই কেন থাকে আপনি এরিয়ে চলেন,এমন কি সে আপনার জন্য নেশা খাওয়া বাধ্য হয়ে প্রত্যাখান করেও দিতে পারে।
2799 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy