3 Answers
রসুন, পেঁয়াজ, মুলা খাওয়া ইত্যাদির পর মুখে সাময়িক দুর্গন্ধ লেগে থাকতে পারে। কিন্তু প্রায় ২৫ শতাংশ ক্ষেত্রে মুখের দুর্গন্ধটা হয় দীর্ঘস্থায়ী। দুর্গন্ধটা দিনের বিভিন্ন সময় কমবেশি হতে পারে। সাধারণত ঘুমের পর এটা বৃদ্ধি পায়। ঘুমের সময় মুখ বন্ধ থাকে বলে মুখ কম অক্সিজেন পায়। আর যদি মুখ খোলা থাকে, তবে জিহ্বা হয়ে যায় অপেক্ষাকৃত শুষ্ক। কম অক্সিজেনযুক্ত কিংবা শুষ্ক পরিবেশে মুখের ভেতরে বাস করা জীবাণুগুলো মুখে অবস্থিত খাদ্যকণা ভাঙে বেশি। সুতরাং দুর্গন্ধও হয় বেশি। দুর্গন্ধটা অনেক সময়ই ভীষণ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিরক্তি লাগে নিজের কাছে। কাছাকাছি যাঁরা থাকেন তাঁদেরও। ব্যক্তিগত সমস্যার পাশাপাশি এটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়ায়। বন্ধুবান্ধব বা সহকর্মীর সামনে কথা বলতে ইতস্ততবোধ হয়। কথা হয় নিচু স্বরে। কথা বলতে গিয়ে যদি মুখের দুর্গন্ধটা বের হয়ে যায়! লজ্জার ব্যাপার, বিব্রতকর পরিস্থিতি। মুখের দুর্গন্ধ দূর করাটা তখন জরুরি হয়ে ওঠে। মুখের দুর্গন্ধ দূর করতে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারেঃ - নিয়মিত মুখের পরিচর্যা করা খুবই গুরুত্বপূর্ণ। মুখের ভেতর খাবারের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা যেন লেগে থাকতে না পারে সে জন্য প্রতিবার খাবারের পর অবশ্যই দাঁত মেজে মুখ পরিষ্কার করুন। জিহ্বাও পরিষ্কার করুন সেই সঙ্গে। মাউথওয়াশও উপকারী। - ঘন ঘন পানি বা অন্য কোনো তরল পানীয় পান করুন। এতে কিছু খাবারের কণা ধুয়ে যাবে। দুর্গন্ধ সৃষ্টিকারী গ্যাস ধুয়ে যাবে। মুখ পরিষ্কার থাকবে। - মুখের লালা, খাদ্যকণা, জীবাণু ও দুর্গন্ধ সৃষ্টিকারী গ্যাস ধুয়ে-মুছে পরিষ্কার করতে সহায়তা করে। মুখে লালা তৈরি করতে লবঙ্গ, আদা, চুইংগাম (চিনিমুক্ত হলে ভালো) ইত্যাদি চিবোতে পারেন। - বাইরে লোকসমাগমে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার পরিহার করুন।
রসুন খেলে মুখে দুর্গন্ধ হয়। কিন্তু এই দুর্গন্ধ সুগন্ধিতে রূপ নিতে পারে স্রেফ একগ্লাস দুধ পান করলেই। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, রসুনে থাকা সালফার যৌগই এই সুগন্ধি তৈরি করে। খবর বিবিসি অনলাইনের।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, রান্না করা বা কাঁচা যেকোনো রসুন খাবার পর সালফার যৌগের কারণে মুখে বা শ্বাস নিতে এক ধরণের দুর্গন্ধ অনুভূত হয়। কিন্তু দুধ খাবার পর সে দুর্গন্ধ একেবারেই চলে যায় এবং তার বদলে একধরণের সুগন্ধ তৈরি হয়।
পান সুপারি ও খেতে পারেন
সহজ সমাধান হলো .....
Center fresh , center fruit , Mango chocolate
এগুলো খেলেও আপনার মুখের গন্ধ
চলে যাবে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy