3 Answers
ভালবাসা মুলতো একটি হৃদয় ঘটিত বিষয়। ভালবাসার প্রথম স্তর হচ্ছে ভাললাগা। ভাললাগা বা পছন্দ থেকে ভালবাসার সূচনা হয়। প্রেম ভালবাসার ক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে তুলনা মুলক বেশি বিবেচনার পরিচয় দিয়ে থাকে। তাই আপনি একটি মেয়েকে আপনার মনের কথা বললেও সে তৎক্ষনাৎ হ্যা বোধক শব্দটি উচ্চারন করবে না। এ ক্ষেত্রে তৎক্ষনাৎ আপনার হতাশার কোনো কারন নেই। কারন, আপনি আরও কিছু বিষয় পর্যবেক্ষনের মাধ্যমে জানতে পারেন মেয়েটি আপনাকে পছন্দ করছে কী না। যেমন ধরুন, ★ মেয়েটি আপনার সাথে কথা বলার সময় সলজ্জ থাকবে। ★ আপনার সাথে কথাবলার সময় মুচকি হাসি দিবে। ★ ছোটো খাটো বিষয়ে আপনার মতামতকে গুরুত্ব দিবে। ★ আপনার পছন্দনীয় জিনিস, কাজ বা বিষয় সম্পর্কে খোজ নিবে। ★ আপনার উপর কারনে- অকারনে একটুখানি অভিমান করবে। ★ সবার সামনে আপনার সাথে কথা বলতে একটু দ্বিধাগ্রস্থ হবে। ★ আপনার টুকিটাকি ভুল গুলোকে শুধরে দেবার চেষ্টা করবে। ★ আপনার একাকিত্ব তাকে আবেগি করে তুলবে। ইত্যাদি। এছাড়া, বিপরীত লিঙ্গের মানুষের প্রতি অনুভুতির দ্বারা আরও কিছু বিষয় আপনার দ্বারা পরিলক্ষিত হতে পারে যা দ্বারা আপনি উক্ত বিষয়টি সম্পর্কে ধারনা পেতে পারেন।
তার সাথে কথা বললেই বুঝা যাবে । আপনার সাথে তার ভাবটা একটু রোমান্টিক স্টাইলের হবে । আপনার দিকে তাকিয়ে হাসবে । আপনার কাছে বিভিন্ন বিষয় জানতে চাইবে ।
খুব সহজেই কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে সেই মানুষটি আপনার প্রতি মুগ্ধ হচ্ছে।
আপনাকে দেখে মিষ্টি হাসি দিলে
মেয়েদের হাসিতে সাধারণত অনেক ধরনের কথা লুকিয়ে থাকে। এ কারণে হঠাৎ করে দেখেন যে সেই মেয়েটি প্রায়ই আপনাকে দেখে মিষ্টি করে হাসি দেয় তাহলে ভাববেন সে আপনাকে পছন্দ করে।
আপনার চেয়ে কোনোকিছুই তেমন গুরুত্বপূর্ণ নয়
যে মেয়েটি আপনাকে পছন্দ করে তার কাছে আপনার চেয়ে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। আপনি যখন কথা বলতে আসেন তখন আপনার কথাকে বেশ মূল্যায়ন দিয়েই শুনছেন। তাহলে ভাববেন বিষয়টি সত্য, সে আপনার প্রতিই আকর্ষিত হচ্ছে।
আপনাকে যদি বলে ‘তোমাকে একজন পছন্দ করে’
যখন কোন মেয়ে রহস্য করে বলবে যে, আপনাকে কেউ পছন্দ করে, কিন্তু আপনি তা জানেন না। এমন ধরনের কথা বললে আপনি ধরে নিতে পারেন যে মেয়েটি আপনার প্রতি আকর্ষিত হচ্ছে।
অকারণে আপনাকে ফোন দিলে
ভালোলাগার মানুষটিকে অকারণে ফোন দিতে ইচ্ছা করে। আর সে জন্যই যদি দেখেন আপনার পছন্দের মেয়েটি যদি আপনাকে অকারণেই ফোন দিয়ে থাকে তাহলে বুঝবেন মেয়েটি আপনার প্রতিই আকর্ষিত হচ্ছে।
অন্য মেয়ের দিকে আপনি তাকালে যদি ঈর্ষান্বিত হয়
এটা মেয়েদের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য যে পছন্দের মানুষটি যদি অন্য কোনো মেয়েদের দিকে তাকায় বা কথা বলে তাহলে তার প্রতি চরম ঈর্ষান্বিত হয়ে ওঠে। এমন ঘটনাটি যদি আপনার পছন্দের মেয়েটিও করে থাকে তাহলে ভাববেন সে সত্যিই আপনাকে ভালোবাসে।
আপনার কাছাকাছি এসে কোনো কথা বললে
স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট দূরে থেকেই দুজন কথা বলে থাকে। কিন্তু যদি দেখেন যে সে আপনার সাথে কোনো কথা বলতে চাইলে নির্দিষ্ট দূরত্বের কিছুটা কাছেই এসে কথা বলছে তাহলে ভাববেন আপনার প্রতি সে অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy