4 Answers

নিচে কিছু টিপস দিলাম যদি এগুলো তার মাঝে দেখতে পান তবে বুঝে নিবেন সে আপনাকে সত্যিকার অর্থেই ভালোবাসে ১. অসুস্থ হলে আপনার খবর রাখে আপনার প্রতি তার ভালোবাসা আছে, এ বিষয়টি বোঝার অন্যতম উপায় হলো আপনি অসুস্থ হলে সে আপনার খবর নেবে। এ সময় আপনার যে কোনো প্রয়োজনে তাকে ডাকলে কাছে পাবেন। আপনার দুঃসময়ে তার এগিয়ে আসা দেখেই বুঝে নেবেন, সে আপনাকে ভালোবাসে। ২. আপনাকে রক্ষা করে যে আপনাকে ভালোবাসে সে সব সময় আপনাকে নানা প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করবে। আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করলে সে তাতে অংশ নেবে না, বরং তাদের বিরুদ্ধেই থাকবে। এমনকি আপনি তার কাছ থেকে সাহায্য না চাইলেও সে আপনার সাহায্যে এগিয়ে আসবে। ৩. আপনার পরিবারকে সম্মান করে আপনার পরিবার আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর আপনাকে যে ভালোবাসে সে আপনার পরিবারকেও সম্মান করবে। আপনার বাবা-মা কিংবা ভাই- বোনকে সে সম্মান করবে। তাদের সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে সে অতি সম্মানের সঙ্গে তা করবে। ৪. আপনাকে উৎসাহ দেয় আপনাকে যে ভালোবাসে সে আপনার নানা অর্জন দেখে খুশি হবে এবং আরও অর্জনে আপনাকে উৎসাহিত করবে। আপনি তাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন, এ জন্য সে মোটেও দুঃখ পাবে না। তার বদলে সে আপনার অর্জনে সহায়তা দিতে এগিয়ে আসবে এবং সে জন্য গর্ববোধ করবে। ৫. ভবিষ্যৎ পরিকল্পনা করে আপনার সঙ্গে জড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে কেউ কি এগিয়ে এসেছে? যদি এগিয়ে আসে তাহলে বুঝে নিন, সে আপনার প্রতি দুর্বল, আপনাকে ভালোবাসে এবং আপনার সঙ্গে জীবন অতিবাহিত করতে চায়। ৬. আপনার মতামতের মূল্য দেয় যে আপনাকে ভালোবাসে সে আপনার মতামতেরও মূল্য দেয়। আপনার কথা সে সময় নিয়ে শুনবে এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। যদি কেউ আপনার মতামতকে মূল্য না দেয় তাহলে এর বিপরীত অবস্থা হবে। কিন্তু আপনাকে যদি ভালোবাসে তাহলে সে আপনাকে একজন বুদ্ধিমান বলেই মনে করবে।

4490 views

আপনি এইগুলি খেয়াল রাখুন, তাহলেই বুজতে পারবেন----- ১.আপনাকে দেখলে হাসবে।২.আপনাকে দেখার আগ্রহ বাড়বে।৩.আপনার সাথে কথা বলার চেষ্টা করবে।৪.আপনাকে ফোন দিয়ে স্বরণ করবে।আপনার সাথে কোথাও বেড়ানো বা বসে আড্ডা দিতে ইচ্ছে করবে।আপনাকে প্রয়োজনে হেল্ফ করবে।

4490 views

এই লক্ষনগুলো দেখলেও বুঝতে পারবেন সে সত্যিই আপনাকে ভালোবাসে ১.. মেয়েটি চাইবে বার বার আপনার সাথে দেখা হোক তাই তার আসে- পাশে থাকতে চেষ্টা করবে তবে ছেলে যেন ব্যাপারটা না বুঝতে পারে সে দিকটা খুব লক্ষ্য রেখে.. ২.. চোখে কাজল অথবা আই- লাইনার দিয়ে চোখ দুটো টানা টানা করে মনের মাধুরী মিশায় চরম একখান সাঁজ দিয়ে ছেলেটির সামনে কয়েকদিন পর পর হাজির হবে এবং আপনাকে বুঝাবে প্রতিবারই হঠাৎ দেখা.. ৪.. আপনাকে যদি মিষ্টি করে করে কথা বলে তবেই সে খুশি কিন্তু একটু জোরে কিছু বললে মেয়েটি সত্যিই খুব কষ্ট পাবে এবং কেঁদেও ফেলবে.. ৫.. আপনার চোখ,চুল,মুচকি হাঁসি,পারসোনালিটি এই টাইপের ব্যাপার গুলো নিয়ে আপনাকে বলবে তোমার এইটা ভালো,এইটা অসহ্য,এইটা সুইট,অইটা কিউট..ইত্যাদি ইত্যাদি। ৬.. আপনার সাথে কাটানো কিছু সময়ে তাকে বলা কথা গুলো সে বাসায় গিয়ে হাজার বার মনে করবে,রাতে ঘুমাতে পারবেনা বালিশে মুখ চেপে কান্না করবে.. ৭.. রোম্যান্টিক টাইপ গান শুনা শুরু করবে.. ৮.. অন্য মেয়েদের সাথে আপনার ফোনে কথা বলা ঘুরা ফেরা একদম সহ্য করবেনা, জেলাস আর কি..আবার বলতেও পারবেনা.. ৯.. দিন রাত চিন্তা করবে কিভাবে বুঝাব..বলেনা ক্যান,গাধা নাকি..এত কিছু করছি বুঝনা ক্যান,আমাকে ভালোবাসবে তোঁ.. ১০.. আপনার খাওয়া দাওয়ার ব্যাপারে জানতে চাইবে সকাল দুপুর রাত ঠিক মত খেয়েছে কিনা.. ১১..আপনার সামনে বসলে মেয়েটি কিঞ্চিত লজ্জা পাবে লাল নীল গোলাপি হবে..চোখের পলক পিঁটি পিঁটি করে স্বাভাবিকের চেয়ে দ্রুত ফেলবে.. ১২.. আপনার ফ্যামিলির সদস্যেদের প্রতি তার আগ্রহ দেখাবে খোঁজখবর নিবে,কারন একটি মেয়ে যখন কোন ছেলেকে পছন্দ করে তখন মেয়েটি ছেলেটির চারপাশের সবকিছুকে পছন্দ করা শুরু করে…

4490 views

আপনি একদিন বা কয়েকদিন দেখা না করে দেখতে পারেন সে মন খারাপ করেছে কিনা। তাহলেই বুঝতে পারবেন।

4490 views

Related Questions