আমি অনেকদিন হলো একটি ব্লগস্পট সাইট নিয়ে কাজ করছি। আমি বার বার গুগল অ্যাডসেন্স অ্যাপ্লই করে পাচ্ছি না। আমার ব্লগ- http://jobshourbd.blogspot.com     Please অভিজ্ঞ্ররা হেল্প করবেন????

2983 views

1 Answers

আপনারা অনেকে হয়ত চিন্তা শুরু করে দিয়েছেন কিভাবে কাজ শুরু করবেন। কাজ শুরু করতে গিয়ে অনেকে প্রথমেই হোচট খাবেন। কারন আপনার দরকার একটা নিজস্ব গুগল এডসেন্স একাউন্ট। আর এই জিনিস ম্যানেজ করা এতটা সহজ না। গুগলের কাছে আবেদন করলে গুগল প্রথমে চিন্তা করে দেখবে যে আবেদন করছে তার কতটুকু ক্ষমতা আছে ভিজিটরদের কাছে পৌছাবার। অর্থাৎ সেই ব্যক্তি কতটুকু দক্ষ মার্কেটিং এর কাজে যে কিনা এমন একটা ওয়েবসাইট বা ব্লগ তৈরি ও মেনটেইন করতে পারবে যাতে দৈনিক শয়ে শয়ে ভিজিটর আসবে আর তাদের বিঞ্জাপনও দেখবে। গুগলের কাছে আবেদন করার সময় তাদের কাছে নিজের ব্লগ বা সাইটের ঠিকানা দিতে হয়। গুগল তা রিভিউ করে যদি মনে করে এই ব্লগ বা সাইটে অনেক ভিজিটর আসবে তাহলেই তারা আপনাকে গ্রহণ করবে গুগল অ্যাডসেন্স প্রোগ্রামের একটি অংশ হিসেবে। এখন কিভাবে গুগলকে বিশ্বাস করানো যাবে যে আপনি হতে পারেন একজন সম্ভাবনাময়ী বিজ্ঞাপন প্রচারক ? কাজটি সহজ নয়। আসুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক। সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় : একটা ওয়েব সাইট খুলুন। যেখানে এমন টিউন রাখতে হবে যেগুলো কিনা ইন্টারনেট ভিজিটরদের আকর্ষণ করবে সাইটে আসতে। সেই টিউন গুলো হতে হবে অরিজিনাল কোন মিথ্য কথা নয়। অর্থাৎ আপনি এর সাইট থেকে এটা, তার সাইট থেকে সেটা নিয়ে নিজের সাইট বানালে তাতে ভিজিটররা অনেকে বোকা বানতে পারে, তখন কিন্তু গুগল আপনাকে বাতিল করে দেবে। যদি তথ্য রাখেন সাইটে তবে সেগুলো যেনো হয় সত্যিকারের তথ্য এবং কাজের এবং সেগুলো সরাসরি কারও কাছ থেকে কপি করা হওয়া চলবে না। দরকার হলে যে বিষয়ে তথ্য দিতে চান, সে বিষয়ে অন্য সাইট গুলো ঘেটে তথ্য যোগাড় করে নিজেই লিখে ফেলুন। সবসময় চেষ্টা করতে হবে লেখার মধ্যে যেন নিজস্বতা থাকে। এর পাশাপাশি তথ্যগুলো যদি নিয়মিত আপডেট করা যায় তবে সেগুলো ভিজিটরদের বেশি নজর কাড়বে। গুগলের গ্রহণযোগ্যতা পেতে হলে আপনার সাইটে কমপক্ষে ৩০ টি বা ক্ষেত্র বিশেষে এরও বেশি তথ্য বহুল পেজ থাকতে হবে। এভাবে যখন একটি সাইট দাড়িয়ে গেল এবং কিছু কিছু ভিজিটর পেতে শুরু করলেন, তখন গুগলের কাছে একাউন্টের জন্য আবেদন করুন। তবে যদি সাইট নতুন হয়, পেজ কম থাকে, ভিজিটর নেই বললেই চলে, এমন অবস্থা হয় তবে সেক্ষেত্রে চেষ্টা না করাই ভালো। কারন একবার বাতিল হলে পরে সুযোগ পাওয়া কঠিন আছে। বিস্তারিত---> http://www.techtunes.com.bd/google/tune-id/404329

2983 views

Related Questions