ঠোটের কালো দাগ কিভাবে উঠানো যায়?
8 Answers
লেবুর রসে প্রাকৃতিক bleaching ক্ষমতা আছে । তাই লেবুর রস পান করুন এবং লেবুর রসের সাথে মধু মিশিয়ে ঠোটে লাগান। প্রচুর পরিমান পানি পান করতে হবে। যা ঠোটকে আদ্র রাখতে সাহায্য করবে। শুষ্কতা ঠোটের কালো দাগের অন্যতম কারণ। রাতে ঘুমানোর আগে সামান্য একটু মধু নিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন সারারাত। কয়েক সপ্তাহ এভাবে প্রতিদিন শোবার পূর্বে ঠোঁটে মধু লাগান। কয়েক সপ্তাহের মধ্যেই ঠোঁটের কালচে ভাব দূর হতে দেখবেন। প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে চিনি ব্যবহার করা হয় অনেক কাজেই। চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করলে ঠোঁটের কালচে ভাব দূর হওয়ার সাথে সাথে ঠোঁটের মরা চামড়াও দূর হয়।
১.Vitamin C যুক্ত খাবার খেতে হবে। কারণ Vitamin C দেহে মেলানিনের উৎপাদন কমায়। ২.প্রতিদিন দুধ খেতে হবে। দুধের Lactic Acid এর whitening properties আছে, অর্থাৎ এটি কালো দাগ দূর করতে বিশেষ ভাবে কার্যকরী। এছাড়া দুধ মৃত চামড়া ঝড়িয়ে ফেলতে সাহায্য করে। ৩.Cocoa butter এ antioxidants আছে যা ঠোটকে নরম রাখে এবং দূষন থেকে রক্ষা করে। ৪. লেবুর রসে প্রাকৃতিক bleaching ক্ষমতা আছে । তাই লেবুর রস পান করুন এবং লেবুর রসের সাথে মধু মিশিয়ে ঠোটে লাগান। ৫.প্রচুর পরিমান পানি পান করতে হবে। যা ঠোটকে আদ্র রাখতে সাহায্য করবে। শুষ্কতা ঠোটের কালো দাগের অন্যতম কারণ। ৬.যাদের ঠোটে কালো দাগ রয়েছে তারা কখনই খুব গরম খাবার খাবেন না। খাবার কিছুটা ঠান্ডা করে তারপর খান। কারণ অতিরিক্ত তাপ কালো দাগকে বাড়িয়ে দিতে পারে। ৭. খাবার তালিকায় সবজি ও ফল রাখুর প্রচুর পরিমানে। ৮.বেদেনা বা ডালিমের রস খুবই উপকারী। তাৎক্ষনিক ভাবে যা আপনাকে ত্যাগ করতে হবে: ১.অতিরিক্ত চা / কফি পান পরিহার করুন। ২.ধুমপান অবশ্যই ত্যাগ করতে হবে। ৩.অতিরিক্ত লিপস্টিক ব্যবহার বন্ধ করতে হবে। ৪.সস্তা লিপস্টিক ব্যবহারে বিরত থাকুন। ৫. রোদে খুব বেশী থাকা যাবে না। ৬.যাদের জিভ দিয়ে ঠোট ভেজানোর অভ্যাস আছে, তাদের তা অবশ্যই পরিহার করতে হবে। আরও যা করণীয়: ১.সবসময় ঠোট আদ্র রাখতে চেষ্টা করুন। । এক্ষেত্রে Almond oil, coconut oil, cucumber extract,ভাল মানের lip bum ব্যবহার করতে পারেন্ ২. সানস্ক্রীন ব্যবহার করুন। ৩.হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন।
সিগারেট থেকে হওয়া ঠোঁটের কালো দাগ দূর করাটা প্রায় দুঃসাধ্য একটি ব্যাপার। এর জন্য প্রথমত আপনার ধূমপান করা ত্যাগ করতে হবে। এছাড়া যা যা করতে পারেন। - একটি পাতলা লেবুর টুকরোর ওপরে খানিকটা চিনি ছিটিয়ে প্রতিদিন ঠোঁটে ঘষুন। চিনি ঠোঁটের মরা চামড়াগুলোকে পরিষ্কার করতে এবং লেবু সূর্যের ফলে কালো হয়ে যাওয়া ঠোঁটের চামড়াকে উজ্জবল করতে সাহায্য করে। - মধুর সাথে চিনি এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে ১০ মিনিট ঠোঁটে ঘষুন। - ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাক্টিক এ্যাসিড খুব উপকারী। নিয়মিত দুধ খাবার সাথে সাথে খানিকটা দুধ তুলোয় করে ঠোঁটে ঘষে নিন। শুষ্ক চামড়াকে তুলে ফেলার মাধ্যমে দুধ ঠোঁটের কালো হওয়াকেও প্রতিরোধ করে। - গোলাপের পাপড়িও ঠোঁটের গোলাপী ভাব আনতে সাহায্য করে। এজন্য গোলাপের পাপড়ি দুধের মধ্যে রেখে তাতে মধু ও গ্লিসারিন মিশিয়ে নিন। প্রলেপটি ১৫ মিনিট ঠোঁটে মাখুন। এরপর দুধ দিয়ে ঠোঁটকে মুছে নিন। প্রতিদিন এই প্রলেপটির ব্যবহার আপনার ঠোঁটকে করে তুলবে আকর্ষনীয়। - লেবুর ভেতরের এসিড ঠোঁটের শুষ্ক চামড়াকে তুলে ফেলতে সাহায্য করে। তবে লেবুর রসের সাথে খানিকটা চিনি ও মধু মিশিয়ে ঘরে বসেই নিতে পারেন ঠোঁটের পুরোপুরি যত্ন। প্রলেপটি মাখার একঘন্টা পর ধুয়ে নিন। - লেবুর রসের সাথে খানিকটা গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে মাখুন। কয়েকদিনেই আপনি পাবেন চমত্কার ফলাফল। - বাদামের তেল, মধু ও চিনির মিশ্রন করুন। প্যাকটি আপনার ঠোঁটকে কেবল সুন্দরই করবে না, কোমলতাও বাড়াবে। - ঘুমানোর আগে ঠোঁটে পালং পাতা ঘষে নিন। সাথে রাখতে পারেন জাফরানও। এই দুটি সহজলভ্য উপাদানের নিয়মিত ব্যবহার আপনার শুষ্ক ঠোঁটকে সারিয়ে তুলবে এক নিমিষেই। - কমলালেবু খাবার সময় এর বীচিগুলোকে সংরক্ষণ করুন এবং নিয়মিত ঠোঁটকে এগুলোর দ্বারা পরিষ্কার করুন। - প্রতিদিন টমেটো পেষ্ট করে ঠোঁটে মাখুন। আপনার ঠোঁট হবে উজ্জ্বল। - শশার রসও ঠোঁটের কালো হওয়কে প্রতিরোধ করে। ফলাফল পেতে প্রতিদিন অন্তত ৫ মিনিট শসার রস ঠোঁটে ঘষুন। মনে রাখবেন- - ধুমপান ঠোঁটের জন্যে ক্ষতিকর। তাই ধুমপান থেকে বিরত থাকুন। - রাতে ঘুমাতে যাবার আগে লিপস্টিক তুলে ফেলতে ভুলবেননা। - জিহ্বা দিয়ে অবিরত ঠোঁট ভেজানো বন্ধ করুন। এতে সাময়িক আরাম মিললেও আসলে ঠোঁটের সৌন্দর্য হানি হয়। বদলে ব্যবহার করুন লিপজেল। - ফাস্টফুডের পরিবর্তে শাক-সব্জী খাওয়ার পরিমাণ বাড়ান। - চা এবং কফির পরিবর্তে পানি খাবার পরিমাণ বাড়ান। প্রচুর পরিমাণে পানি আপনার ঠোঁটকে রাখতে পারে সুস্থ ও স্বাভাবিক সৌন্দর্যময়।
লেবু ও মধু: কালো ঠোঁটের জন্য লেবু ও মধুর মিশ্রণ খুব উপকারী। মধুর সাথে লেবুর রস মিশিয়ে মিশ্রণটি ঠোঁট পরিষ্কার করে লাগিয়ে নিন। লেবুর ভিটামিন সি উপাদান ঠোঁটে পুষ্টি যোগায় এবং মধুর উপাদান ঠোঁটের কালো দাগ দূর করে এবং ঠোঁটের রং উজ্জল করতে সাহায্য করে। মাঝে মাঝেই ঠোঁটের যত্নে এই উপায়টি পালন করতে পারেন। ঠোঁটে গ্লিসারিন দিয়ে ঘুমাতে যান: রাতে ঘুমাতে যাওয়ার আগে তুলোর টুকরোতে গ্লিসারিন লাগিয়ে ঠোঁটে ম্যাসেজ করে নিন। গ্লিসারিন ঠোঁট ময়শ্চার রাখে এবং ঠোঁট হতে শুষ্কতা রোধ করে। কিছুদিন এই ভাবে গ্লিসারিন ব্যবহার করার পর দেখবেন ঠোঁটের কালো দাগ ধীরে ধীরে চলে যাবে। বেশি করে পানি পান করুন: শুধু ওপর দিয়েই যত্ন নিলে হবে না। দেহের ভিতরে সব ঠিক থাকলে ওপর দিয়ে সব ঠিক থাকবে। তাই দেহকে সতেজ রাখতে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। প্রতিদিন ৮/১০ গ্লাস পানি পান করুন। এতে করে দেহ থাকবে সতেজ ও দেহের অন্য অঙ্গের পাশাপাশি ঠোঁটও ভালো থাকবে। আমন্ড অয়েল: প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে আমন্ড অয়েল ম্যাসেজ করে ঘুমাতে যান। আমন্ড অয়েল ঠোঁট উজ্জ্বল করতে সাহায্য করে। শসার জুস: ঠোঁটের কালো ছাপ রোধ করতে শসার জুস খুব উপকারী। শসার উপাদান কালো ঠোঁটের সমস্যা সমাধানে খুব উপকারী। প্রতিদিন শসার জুস ঠোঁটে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
১.পাকা টমেটো ঠোঁটে ঘষলে কালচে ভাব দূর হয়। ২. ভিটামিন “বি” যুক্ত খাবার খেলে ঠোঁটের উজ্জলতা বাড়ে। ৩.রাতে ঘুমানোর আগে আমন্ড তেল ব্যবহার করুন। ৪.গোলাপের পাপড়ি বেঁটে গ্লিসারিনের সাথে মিশিয়ে ১০/১৫ মিনিট রেখে দিন। ৫.পানি হলো আমাদের জীবনের সবচাইতে মূল্যবান উপাদান। সঠিক পরিমানের দৈনিক পানি পান করার অভ্যাস আমাদের অনেক অসুখ দূর করে দেয়। তাই নিয়মিত পানি পান করুন। রোদে বের হলে হালকা করে সান্স ক্রিম ব্যবহার করুন ঠোঁটে। ৬. ঘুমানোর আগে কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন ১৫/২০ মিনিট এর পরে ধুয়ে ফেলুন এবং ভেসলিন লাগিয়ে রাখুন সারা রাত। এটি একদিন পর পর এইভাবে করতে থাকুন ,কিছু দিন পরই ঠোঁটে পরিবর্তন দেখতে পারবেন। ৭.আঙ্গুরের রস লাগাতে পারেন এটি ঠোঁটের কালো ভাব দূর করতে অনেক সাহায্য করে ৮.বাজে অভ্যাস অবশ্যই ছাড়তে হবে সেটা হলো জিভ দিয়ে ঠোঁট ভিজানো, এভাবে বার বার করতে থাকলে ঠোঁটের আদ্রতা নষ্ট হয়ে যাবে এবং এতে ঠোঁট ফাটা ভালো হবে না বরং দিন দিন ঠোঁট আরও কালো হয়ে যাবে। ০৯. বাদাম তেল অথবা .বাদাম তেল এবং লেবুর রস একসাথে মিশিয়ে মিশ্রণটি রোজ রাতে ঘুমানোর আগে ঠোঁটে দিয়ে ঘুমান এতে করে কালো রং দূর হবে। ১০. লেবুর রস,মধু এবং গ্লিসারিন মিশিয়ে মিশ্রণটি রাতে ঠোঁটে দিয়ে রেখে দিন সকালে ধুয়ে ফেলুন। ১১.রোজ যদি শসার রস লাগান তাহলেও ঠোঁটের কালো রং দূর হবে। ১২.সপ্তাহে একবার ৫/৬ ফোটা অলিভ তেলের সাথে এক চা চামুচ চিনি মিশান। ভালো করে মিশানোর পরে মিশ্রণটি ঠোঁটে হালকা ভাবে ঘষুন। এটি ঠোঁটের মরা চামড়া উঠবে এবং রক্ত সঞ্চালন বাড়বে যা ঠোঁটের রং ফিরিয়ে আনবে ধীরে
প্রতিদিন দুপুরে স্নান করার আগে গরুর কাঁচা দুধ একটুকরো তুলোতে নিয়ে ৮-৯ মিনিট ঠোঁটে ঘসুন, তারপর জল দিয়ে ধুয়ে দিন, কয়েকদিনের মধ্যেই ভালো ফল পাবেন।
আপনার দাতের ব্রাশ দিয়ে টুট ব্রাশ করুন ১মিনিট এটা করলে আপনার ঠোটের মরা কোষ উঠে যাবে । তার পর কাচা দূধ তোলার বিজিয়ে ১মিনিট টুয়ে ঘষূন তার পর লিপ বাম লাগিয়ে নিন । আকষনীয় হয়ে উঠবে আপনার ঠোট ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy