2 Answers
মস্তিষ্কে ক্যান্সার জানিত রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন ধরে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লরে ২০ মার্চ বিকেল ৪টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দিতি ক্যান্সারো আক্রান্ত হয়ে মারা গেছেন। ২০ ই মার্চ ২০১৬ সালে মারা যান। দীর্ঘদিন ধরেই অসুস্থতা বোধ করছিলেন মধ্য বয়সী অভিনেত্রী দিতি। দেশের বেশ কয়েকটি হাসপাতালেই চিকিৎসা নিয়ে সন্তুষ্ট হতে না পেরে মাদ্রাজ ইন্সটিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে ভর্তি হন। সেখানকার চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে টিউমার জন্ম নিয়েছে। ২৫ জুলাই ভর্তির পর সেখানেই সফলভাবে অস্ত্রোপচার হয় তার। পরবর্তীতে চিকিৎসার উদ্দেশ্যে আবারও মাদ্রাজ যান। টিউমার অপসারণ করা হলেও যন্ত্রণা থেকে মুক্তি পাননি। অস্ত্রোপচারের পর কেমোথেরাপি দেয়া হচ্ছিল তাকে। পরে দেশে ফিরে এসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দিতি দেশে ফেরার পরই তার চিকিৎসাধীন ছিলেন। ইউনাইটেড হাসপাতালেই শেষ পর্যয়ন্ত চিকিৎসাধীন ছিলেন তিনি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy