ইংরেজি শিখবো কিভাবে?
3 Answers
আপনি বাসায় একা একা ইংরেজি শিখা সম্ভব। http://bbcjanala.com এখানে ৬ মাস ফ্রী কোর্চ করে শিখতে পারবেন।
খুব সহজে ইংরেজি শেখার জন্য সবার আগেই প্রয়োজন 'ধৈর্য'!! আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন ! কোন কিছু শেখার ক্ষেত্রে বিরক্তি প্রধান অন্তরায়। একটা ভাষা শেখা সহজ নয়। আগ্রহ থাকতে হবে। দিনের কিছু সময় তা নিয়ে বেশ কিছু সময় কাটাতে হবে। vocabulary যত বেশি জানবেন ইংরেজি বলা তত সহজ হবে। ইংরেজি পেপার পড়তে হবে। যত পড়বেন fluency তত আসবে। ধরেন প্রথম আলোতে দেশের বর্তমান কিছু নিয়ে খবর এলো। এই একই খবর আপনি daily star এ ইংরেজিতে পাবেন! আপনি দুটো পাশাপাশি পড়লে বুঝতে পারবেন কোন শব্দটা কিভাবে ব্যাবহার হচ্ছে! এছাড়া গান শুনতে পারেন।গান স্পিকিং এ হেল্প করে। ইংরেজি গান গাইতে পারেন লিরিক্স দেখে। গ্রামার কিছু জানা থাকলে ভাল। ব্যাসিক গ্রামার গুলো! বর্তমানের কিছু যদি কেউ past tense এ বলে তাহলে তা তাকে বিব্রত কর পরিস্থিতিতে ফেলবে! বিবিসি, সি এন এন শুনলে ভাল। ওদের ইংরেজি বলা সঠিক ও সুন্দর। vocabulary যাই শিখবেন তা বাক্যে ব্যাবহার করবেন অবশ্যই। নতুন নতুন বাক্য ব্যাবহার করবেন ওই একই শব্দ! মোটকথা দিনে অন্তত ১ ঘণ্টা আপনি ইংরেজিতে ব্যায় করলে মাস শেষে নিজের চেঞ্জ চোখে পরবে!
আপনি নিম্নলিখিত activities করতে পারেন | (a) প্রতিদিন কমপক্ষে একবার BBC English news শুনবেন| সব কথা না বুঝলে ও শুনবেন। প্রথমে দিনে একবার শুনবেন ও ধীরে ধীরে তা বাড়িয়ে দেবেন | সকালে সন্ধ্যায় এবং রাতে সময় পেলে বা সময় করে শুনবেন | কিছুদিন পরে English sounds ও English words পরিচিত মনে হবে| English ও English news শুনতে ভাল লাগবে | (b) ভাল English film দেখবেন | , studnets দেরকে ও দেখাবেন | ছোটদেরকে Walt Disney films ও Cartoons দেখাতে পারেন | বড়দের non-action movie যাতে যথেষ্ঠ dialogues আছে তা দেখালে ভাল | সপ্তাহে কমপক্ষে একটা English movie দেখার aim করা যেতে পারে | তা ছাড়া বাসাতে ও প্রতিদিন 30 minutes ভাল non-action English TV serial দেখলে লাভ হবে | আপনারা অনেকেই Hindi/Urdu films দেখে Hindi/Urdu মোটামুটি বুঝতে পারেন | English films ও TV serials নিয়মিত দেখলে English ও বুঝতে পারবেন | (c) বাংলা বা হিন্দি গানের সাথে সাথে English গান ও শুনবেন। আস্তে আস্তে ভাল লাগবে। মনযোগ দিয়ে গানের শব্দ গুলো ধরতে ও মানে বুঝতে চেষ্টা করবেন। গানের lyrics, সুর , তাল ও উচ্চারণ মনের মধ্যে গেঁথে ফেলতে চেষ্টা করবেন। একটা সুর ভাল লাগলে তা গুন গুন করে গাইবেন। কথা মনে থাকলে কাছাকাছি কেউ না থাকলে গাইতে ও চেষ্টা করবেন। (d) plan করবেন যে সপ্তাহে কতক্ষণ ইংলিশ শুনবেন। একটা খাতায় record রাখবেন যে কত ঘন্টা English শুনেছেন |, news , films , TV ও গান শুনেছেন প্রতি সপ্তাহে। (e) শেষে Plan ও Actual তুলনা করবেন। পরের মাসের জন্য নূতন Plan করবেন। এই ভাবে তিন মাস দেখবেন যে আপনার LISTENING SKILLS IN ENGLISH এ কোন পরিবর্তন হযেছে কি না. নিম্নের Sample Plan দিয়ে শুরু করতে পারেন ১. English News শোনা = ৩.৫০ ঘন্টা (দিনে ৩০ মিনিট) ২. (a ) English film = ১.৫০ - ২। ০০ ঘন্টা (সপ্তাহে ১ টা film ) (ব) English TV serial = ৩.৫০ ঘন্টা (দিনে ৩০ মিনিট) ৩. English songs = ৩.৫০ ঘন্টা (দিনে ৩০ মিনিট) আপনার যেই activity (news শুনা , ফিল্ম,TV দেখা , গান শুনা ভাল লাগে) তার সময় বাড়িয়ে দিতে পারেন|"bissoy"