এক্সেলের কাজ শিখতে চাই । কিভাবে শিখবো?
3371 views

1 Answers

কিভাবে MS Excel -এর একটি ওয়ার্কশীটে কাজ করা যায় সে সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ জ্ঞান দিতে আমি চেষ্টা করব। Worksheet: MS Excel -এর ফাইলের যে অংশে কাজ করা হয় তাকে Worksheet বলে। একটি অথবা কয়েকটি ওয়ার্কশীট নিয়ে একটা ওয়ার্কবুক তৈরী হয়। প্রতিটি ওয়ার্কশীটে ১৬,৩৮৪টি কলাম এবং ১০,৪৮,৫৭৬টি রো থাকে। কলামগুলোকে A, B, C, D, ……….., AA, AB, AC, AD, ……….. ইত্যাদি এবং রো’গুলোকে ১ থেকে শুরু করে ১০৪৮৫৭৬ পর্যন্ত ক্রমিকে চিহ্নিত করা হয়। কলাম এবং রো সমন্বয়ে ওয়ার্কশীটে তৈরী হয় অসংখ্য সেল। একটি ওয়ার্কশীটে মোট সেলের সংখ্যা ১,৭১৭,৯৮,৬৯,১৮৪ টি। Excel 1.1 Menu: MS Excel -এর মেনু ৭টি। মেনুগুলো হলো- 1. Home 2. Insert 3. Page Layout 4. Formulas 5. Data 6. Review 7. View প্রতিটি মেনুর অধিনে অনেকগুলো আইকন আছে। উক্ত আইকনগুলোর মাধ্যমেই এক্সেলের বিভিন্ন কমান্ড প্রয়োগ করা হয় এবং ওয়ার্কশীটের কাজ সম্পাদন করা হয়। Office Button: এমএস এক্সেলের সবার উপরের বাম পার্শ্বের বাটনটি হচ্ছে Office Button. এই অফিস বাটনে ক্লিক করলে একটি সাবমেনু ওপেন হবে। এই সাবমেনুর মাধ্যমে নুতন ফাইল তৈরী, ফাইল ওপেন, সেইভ, প্রিন্ট করা যায়। এছাড়া এখানে সর্বশেষ ওপেন করা ফাইলের নাম দেখা যায়, যেখান থেকে সহজেই সর্বশেষ ওপেন করা ফাইলগুলোর উপর ক্লিক করলে সরাসরি ফাইলগুলো ওপেন হবে। এখন আমরা শিখব কিভাবে একটি নতুন ফাইল তৈরী করা যায় এবং সেইভ করা ফাইল ওপেন করা যায়। নতুন ফাইল তৈরী : Click Office Button > New New তে ক্লিক করার পর New Workbook Dialog Box আসবে Select the Blank Workbook Select Create Create -এ ক্লিক করার পর কাজ করার জন্য নতুন একটি ওয়ার্কশীট তৈরী হবে। এছাড়া কিবোর্ড কমান্ড এর মাধ্যমেও নতুন ফাইল তৈরী করা যায়। কিবোর্ড -এ Ctrl+N প্রেস করলে নতুন ফাইল তৈরী হয়। ফাইল ওপেন: Click Office Button > Open Open -এ ক্লিক করার পর Open Dialog Box আসবে। এরপর যে নামের ফাইলটি ওপেন করতে চাই সে ফাইলটির লোকেশন অনুযায়ী ডিক্স ড্রাইভ এবং ফোল্ডার মত খুঁজে বের করে ফাইলটি সিলেক্ট করতে হবে। Open -এ ক্লিক করলেই সেইভকৃত ফাইলটি ওপেন হবে। কিবোর্ড কমান্ড এর মাধ্যমেও Open Dialog Box টি আনা যায়। কিবোর্ড -এ Ctrl+O প্রেস করলে উক্ত ডায়লগ বক্সটি আসবে।

3371 views

Related Questions