5 Answers

চিকেন পক্স বা জলবসন্ত এক ধরনের ভাইরাল ইনফেকশন যা আমাদের সবারই কম বেশি হয়েছে এবং আমাদের অনেকের মুখে বা শরীরে এর দাগও রয়ে গেছে। ২ সপ্তাহের মধ্যে চিকেন পক্স সেরে যায় কিন্তু দাগ গুলো থেকে যায়। পক্স সেরে যাবার পর পরই উচিত দাগ গুলো রিমুভ করা তা না হলে অনেক সময় এগুলো চিরস্থায়ী হয়ে যায়। হাতের কাছের উপাদান দিয়ে এই সকল দাগ দূর করুন... • ডাবের পানিঃ শুধু পক্সের দাগ কেন? স্কিনের যেকোনো দাগ দূর করার জন্য প্রথমে যে জিনিসটির কথা মাথায় আসে সেটি হলো ডাবের পানি। বসন্ত সেরে যাবার পর পরই প্রতিদিন কটন বলে ডাবের পানি নিয়ে দাগের উপর দিবেন। আর এভাবে তত দিন করবেন যত দিন না স্কার গুলো ইনভিসিবল হবে। • বেকিং সোডাঃ বেকিং সোডা হলো একটি আ্যালকালিন পদার্থ। যার এসিডিটি খুব নিচু স্তরের।হাফ টেবিল চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে নিন। তারপর দাগ যুক্ত স্থান গুলোতে লাগান নিয়মিত। • গাঁদা ফুলঃ চিকেন পক্সের কারণে যে দাগ হয়েছে সেটি দূর করার জন্য গাঁদা ফুলের জুড়ি নেই। ২ টেবিল চামচ গাঁদা ফুল এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। তারপরসকালে এটি পেস্ট করে নিন, আর দাগের উপর মাখুন। খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন অনাকাঙ্ক্ষিত এই দাগ গুলো থেকে। • লেবুর রসঃ সব ক্ষেত্রের মত লেবুর রস এবার-ও তার ক্ষমতা দেখিয়ে দিল। অর্ধেক লেবুর রস ২ টেবিল চামচ পানির সাথে মিশিয়ে দাগের উপর লাগান। কিন্তু এই পদ্ধতি শুধু মাত্র রাতে অ্যাপ্লাই করবেন। কারণ দিনের বেলা সূর্যের আলো লেবুর রসের সাথে রিআ্যাকট করে নতুন দাগের সৃষ্টি করবে।

3020 views Answered

মুখে fox এর দাগ দুর করতে প্রাকৃতিক ভাবে ব্যবহার করতে পারেন, ডাবের পানি, লেবু এবং আলুর রস দাগের উপরে মেসেজ করলে দাগ ভালো হয়ে যায় আর যদি খুব তাড়াতাড়ি সময়ে দাগ দূর করতে এবং ক্ষত পূরন করতে চান তাহলে calamilon লোশন টি ব্যবহার করতে পারেন।

3020 views Answered

দাগের উপর নিয়মিত মধু লাগানো চিকেন পক্সের দাগের জন্য একটি উপযুক্ত ট্রিটমেন্ট। যত দিন না দাগ যাবে তত দিন খাঁটি মধু দিনে ৩/৪ বার করে দাগের উপর লাগাবেন। তাহলে কিছুদিন ব্যবহারে দাগ কমে যাবে।

3020 views Answered

শুধু বাহ্যিক আ্যাপলিকেশন নয় অভ্যন্তরীণ থেকেও পক্সের দাগ নির্মূল করা যায়। ১০০ গ্রাম গাজরের সাথে ৬০ গ্রাম ফ্রেশ ধনে পাতা দিয়ে স্যুপ বানিয়ে ফেলুন। তারপর দিনে ২ বার করে সেবন করুন। এতে আপনার দাগ দূর হবে সঙ্গে চিকেন পক্সের ট্রিটমেন্টেও কাজে

3020 views Answered

রেমী স্পট ক্রীম ব্যবহার করুন|

3020 views Answered

Related Questions

Next steps