ভালবাসার মানুষটি কে সবার সম্মতিতে কিভাবে পাব যখন অবস্থা হয় এরকম?
আমরা দুজন দুজনকে খুবই ভালবাসি,পাশাপাশি আমরা আমাদের ফ্যামিলি কেও খুব ভালবাসি তারা কষ্ট পায় এমন কিছু করতে পারবনা।
আমি যাকে ভালবাসি সে আমার আপন নানির ছোট ভাইয়ের শালি।সম্পর্কে বেয়াইন।
এখন ব্যাপার টা এরকম যে ওর ফ্যামিলি তে যদি আমাদের ব্যাপার টা যানে তাহলে ১/ওকে ওর ফ্যামিলি থেকে অনেক টর্চার করবে+আমাদের সম্পর্ক কখনো মেনে নিবেনা,আমি যত ভালই হই।এটা ওর মতে।
আর ২/যদি এরকম হয় তো আমি বর্তমানে ওদের ফ্যামিলির সবার চোখে অনেক ভাল, তখন আমি হয়ে যাব খারাপ।
তাই ওদের ফ্যামিলি তে আমি বা ও প্রথমেই কিছু বলতে চাচ্ছি না।
এখন আসি আমার ফ্যামিলি তে,,,,আমার আর ওর কিছু অসতর্ক চলাফেরার জন্য। ইতোমধ্যে আমার দুজনেই পরিবারের সবার নজরে পড়ে গেছি, কিন্তু এখনো পযন্ত আমাকে কিছু না বল্লেও আমার ছোট ভাইয়ের কাছ থেকে শুনছি।
আর এইটা আমার ফ্যামিলি থেকে না মানার কারন স্বরুপ ১/আত্নিয়তার মধ্যে আত্নিয়,
২/ আমি সংসারের বড় ছেলে,,,তাই এই মূহুর্তে বল্লে যে কি রিএক্ট করে আল্লাহ পাকই যানে আমার ছোট ২ ভাই আছে।
(ও এবার hsc দিবে আর আমি এবছরই ইলেক্ট্রিক্যাল থেকে ডিপ্লোমা করে এখন নাম মাত্র বেতনে একটা জবে ঢুকছি ২ মাস চলছে।
এখন আজকের ঘটনা ও বলল যে ওর বড় বোনের হাসবেন্ট এর কলিগ এর জন্য নাকি সম্মন্ধ পাঠাবে আগামি সুপ্তাহে,,,এখন আমাদের ভয় ওর বাবা মা যেরকম যদি এখনি কিছু করে বসে।
আর আমার যে অবস্থা আমি এখন কি করব।প্লিজ বলেন কেউ,,
দয়া করে সবাই কিছুনা কিছু বুদ্ধি দিয়ে সাহায্য করবেন প্লিজ।
আমার মনের অবস্থা ভাল না তাই কি লিখতে কি লিখেছি, ভুল গুলো বুঝার চেষ্টা করবেন।
2695 views
1 Answers
প্রকৃত ভালবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি !আপনারা যদি দুজন দুজনকে প্রকৃত ভালবেসেই থাকেন তাহলে পরিবারকে রাজী ও করাতে পারবেন !আত্মীয়তার মাঝেও আত্বীয়তা হয় ! এমন প্রেমের সম্পর্ক পৃথিবীতে বিরল নয় !তাই ভেঙ্গে না পড়ে বিষয়টাকে সফল করার চেষ্টা করুন | আর আপনারা দুজনেই এখন এডাল্ট তাই আপনাদের মতের বিরুদ্ধে কেউ কিছুই করতে পারবেনা !পরিবার যদি একান্ত মেনে না নেয় তবে নিজেরাই বিয়ে করে ফেলুন ,সব সময় সাহস রাখবেন !একটা সময় তারাও আপনাদের মেনে নিবে !আবেগের দিক থেকে বলছি কেননা ভালবাসাকে হারালে জীবনের অর্থগুলোকেই মিথ্যা মনে হয় !
2695 views
Answered